জাতীয়

আজই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

সব আইনী প্রক্রিয়া শেষে আজই মুক্তি পাচ্ছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ছয় মাসের মুক্তি-সংক্রান্ত ফাইল আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। এ বিষয়ে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য সুরক্ষা সেবা বিভাগ থেকে পাঠানো হয়েছে । প্রধানমন্ত্রীর অনুমোদনসাপেক্ষে মুক্তি পারেন খালেদা জিয়া।

২৪ মার্চ মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপির কারাবন্দি চেয়ারপাসন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আইনমন্ত্রী জানান, তিনি ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। দেশের বাইরে যেতে পারবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় যেদিন থেকে তার আবেদন গ্রহণ করবে, সেদিনই তিনি মুক্তি পাবেন। মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক রাজধানীর গুলশানে তার বাসায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তার বয়স ও মানবিক বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নেয়। শর্ত সাপেক্ষে তাকে ৬ মাসের জন্য মুক্তি দেওয়া হচ্ছে তাকে।​​​

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা