জাতীয়

রেকর্ড পরিমান চা উৎপাদনে মজুরি নামমাত্র

নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশদের হাত ধরে ১৮৫৪ সালে সিলেটের মালনিছড়া চা বাগান দিয়ে চা শিল্পের যাত্রা। ১৮৫৭ সালে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয়। চা পানীয় হিসেবে জাতীয় জীবন ধারার সঙ্গে মিশে একাকার হয়ে গেছে।

শুরুতে চা ছিল সমাজের সম্ভ্রান্ত শ্রেণির পানীয়। ব্রিটিশরা সর্বব্যাপী জনপ্রিয় করার চেষ্টার ফল চায়ের আজকের এই অবস্থা। তার জন্য সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে চা শ্রমিকদের। বংশপরম্পরায় ১৬৬ বছর ধরে তারা চা বাগানে বসবাস করছেন। চা শ্রমিকরা এখনো বসবাস করেন চা বাগানে।

একটি বাগান থেকে যাত্রা করে বাগানের সংখ্যা ১৬০টির অধিক। চায়ের বাগান বাড়ছে, উৎপাদন বাড়ছে, মুনাফা বাড়ছে, শুধু বাড়ে না শ্রমিকের মজুরি। মজুরি বোর্ডের মজুরিতেও দেয়া হয় না বাঁচার মতো মজুরি।

এছাড়া মজুরি বোর্ড বর্তমান সময়ে তিন পক্ষের প্রতিনিধির সমন্বয়ে গঠিত হলেও তা মূলত এক পক্ষ। মালিকপক্ষ, সরকারপক্ষ আর যিনি শ্রমিক প্রতিনিধি থাকেন, তিনিও থাকেন মালিকপক্ষের মনোনীত। ফলে তিন পক্ষের নামে মূলত তারা এক পক্ষ। এর ব্যতিক্রম চা শ্রমিকদের ক্ষেত্রেও ঘটছে না। অথচ শ্রমিকদের শ্রম ও ঘামের ফসল হচ্ছে চায়ের এই সোনালি দিন।

১৯৮৯ সালে বাংলাদেশ চা উৎপাদনে বিশ্বে ১২তম অবস্থানে ছিল। ২০১৯ সালে নবম স্থানে চলে আসে। ২০১৬ সালে লক্ষ্যমাত্রার চেয়ে ৯৭ লাখ কেজি চা অতিরিক্ত উৎপাদনসহ মোট সাড়ে ৮ কোটি কেজি চা উৎপাদন করে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। ২০১৯ সালেও লক্ষ্যমাত্রার চেয়ে ২ কোটি ১০ লাখ কেজি বেশি চা উৎপাদনসহ মোট উৎপাদন হয় ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি।

২০১৯-২০ বর্ষে চা বিক্রির তথ্য থেকে জানা যায়, চায়ের গড় মূল্য ছিল কেজি প্রতি ১৯৬ টাকা, কেজিপ্রতি সর্বোচ্চ মূল্য ২৯৭ দশমিক ২৫ টাকা এবং সর্বনিম্ন মূল্য ১০১ টাকা। আর প্রতি কেজি চায়ের গড় উৎপাদন খরচ ১৬০-১৭০ টাকা। প্রতি কেজি চায়ের গড় মুনাফা ২৬-৩৬ টাকা। চা বোর্ড অকশনের গড় মূল্যের হিসাব অনুযায়ী প্রতি কেজি কাঁচা চা পাতার দাম ২৫ দশমিক ৭৫ টাকা।

এর বিপরীতে দৈনিক ১০২ টাকা মজুরি পাওয়ার জন্য নির্ধারিত ২৩ কেজি চায়ের পাতা তুলতে হবে। আর চা মৌসুমে বাড়তি আয়ের আশায় হাড়ভাঙ্গা খাটুনি খেটে শ্রমিকরা ৪০ থেকে ৫০ কেজি চা পাতা উত্তোলন করেন। কিন্তু ২৩ কেজি চা তুললে পান ১০২ টাকা, সেই হিসাবে প্রতি কেজি ৪ দশমিক ৪৩ টাকার কিছু বেশি হয়। কিন্তু ২৩ কেজির বাড়তি প্রতি কেজির জন্য শ্রমিকরা পান গড়ে ৩ দশমিক ৭০ টাকা। সর্বোচ্চ ২ হাজার ৫০০ থেকে ৫০০ শ্রমিক আছেন বাগানভেদে।

অতীতে চা শ্রমিকরা রেশন হিসেবে চাল, আটা, ডাল, চিনি-গুড়, লবণ, সাবান, কেরোসিন ইত্যাদি পেয়ে থাকলেও বর্তমানে একজন চা শ্রমিককে সপ্তাহে ৩ কেজি ২৭০ গ্রাম চাল বা আটা দেয়া হয়। কিন্তু এই চাল বা আটা থাকে না খাবারযোগ্য আবার যখন যেটার দাম কম তখন সেটা দেয়া হয়। ১০ লাখ চা শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে এই সুবিধা পান মাত্র এক লাখ স্থায়ী চা শ্রমিক।

সরকার, মালিকপক্ষ ও চুক্তিতে স্বাক্ষরকারী শ্রমিক নেতাদের কাছে জানতে চাই যখন মোটা চালের কেজি ৪০-৪৫ টাকা, আলু ৫০-৫৫ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, ডাল ১০০-১১০ টাকা, বাজারে ৬০-৭০ টাকার নিচে কোনো সবজি মিলছে না।

দ্বিপাক্ষিক চুক্তিতে ১ দশমিক ৩০ টাকা দরে সাপ্তাহিক ৩ দশমিক ২৭০ কেজি হিসেবে ১৩ দশমিক শূন্য ৮ কেজি রেশন, জোগালি সরদার ও প্রাথমিক চিকিৎসার কর্মীরা দৈনিক মজুরিপ্রাপ্ত শ্রমিক, ২৬ দিনের মজুরিকে দুই ভাগ করে কর্মদিবসের ওপর নির্ভর করে যে উৎসব ভাতা (বোনাস) প্রদান করা হয়।

তা মূলত উৎসাহ ভাতা, গ্র্যাচুইটি এবং কোম্পানির লভ্যাংশ প্রদানের সুপারিশ বাদ দেয়াসহ মাতৃত্বকালীন ভাতা হিসেবে ১২০ দিনের পরিবর্তে ১১২ দিনের মজুরি প্রদান চুক্তিতে অন্তর্ভুক্ত করে চুক্তি করা হলো।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

মোংলা বন্দরে এল ভারত থেকে চালের শেষ চালান

মোংলা বন্দরে ভারত থেকে এল চুক্তির তৃতীয় প্যাকেজের শেষ চালান। শুক্রবার (২৬ জুন...

নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিন কর্মী গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অ...

নোয়াখালীতে ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছররা গুল...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স নেওয়ার প্রস্তাব 

বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজা...

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশু মারা গেছে। শনিবার (২৭ জুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা