সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীর হাসপাতালে গুলি, আটক ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ভেতরে ঢুকে গুলির ঘটনায় রুবেল (৩৬) নামে ১ আউটসোর্সিং কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় গুলি করে পালিয়ে যাওয়ার সময় বিদেশি পিস্তলসহ রনি শেখ রুবেল (২৮) নামে ১ জনকে আটক করেছেন আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় গুলিবিদ্ধ রুবেলকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরে হাসপাতালে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি উপস্থিত রয়েছে।

আরও পড়ুন: রাজধানীর জেনেভা ক্যাম্পে সংঘর্ষ

পঙ্গু হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রব বলেন, বৃহস্পতিবার দুপুর ১টায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ভেতরে প্রশাসনিক ব্লকের নিচে হঠাৎ গুলির শব্দ পাই। এই শব্দ পেয়ে আমরা দৌড়ে যেতেই অস্ত্রসহ ২ জন হাসপাতালের বাইরে বের হয়ে যায়। এ সময় ১ জন পালিয়ে গেলেও জনতার সহায়তায় বিদেশি অস্ত্রসহ রনি শেখ রুবেল নামে ১ জনকে আটক করি। হাসপাতালের ১ জন দৈনিক মজুরির ভিত্তিতে কর্মচারী রুবেল গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনার পর আমরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে পিস্তলসহ তাকে আটক করে। তবে কী উদ্দেশ্যে তিনি হাসপাতালের ভেতর এসে গুলি করেছেন তা জানার চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা