ছবি: সংগৃহীত
প্রবাস

দ. আফ্রিকায় বাংলাদেশি খুন

নোয়াখালী প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে মো. আফসার আহমেদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে শনাক্ত ও মৃত্যু কমেছে

শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বাংলাদেশ সময় রাত ৯টার দিকে স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইন সংলগ্ন বোসাবেলোয় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা তাকে গুলি করে।

নিহত মো. আফসার আহমেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকার মৌলভী বাড়ির জয়নাল আবেদিনের ছেলে।

আরও পড়ুন: উপকূলে আঘাত হানতে পারে সিত্রাং

জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আফসার আহমেদ। তিনি দক্ষিণ আফ্রিকায় বিয়েও করেন। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। এ বছরের শেষের দিকে পরিবারসহ আফসারের বাংলাদেশে আসার কথা ছিল।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. মামুন বলেন, বাংলাদেশ সময় রাত ৯টার দিকে একদল কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী আফসারের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এক পর্যায়ে তারা আফসারকে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় নিহত ৩

চরপার্বতী ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি মোতাহের হোসেন বাদল বলেন, ২-৩ মাস পরে আফসারের বাড়িতে আসার কথা ছিল। সে শপিংসহ নানা কাজ সেরে রেখেছে। কিন্তু সন্ত্রাসীরা এভাবে একটা তাজা প্রাণ হত্যা করেছে। তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে আজ আফসার আহমেদ লাশ হয়েছে। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা