সড়ক দুর্ঘটনা : অস্ট্রেলিয়ায় ৩ বাংলাদেশি নিহত
প্রবাস
সড়ক দুর্ঘটনা

অস্ট্রেলিয়ায় ৩ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পশ্চিমের কপিনস ক্রসিং রোডে দুই গাড়ির সংঘর্ষে তিন বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আরও পড়ুন : বিএনপি রাজনীতির জন্য বিষফোঁড়া

রোববার (১৬ অক্টোবর) ক্যানবেরার পশ্চিমে হ্যাজেল হক অ্যাভিনিউয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়,৬১ বছর বয়সী বাংলাদেশি এক বৃদ্ধ, ৫৪ বছর বয়সী নারী এবং ২১ বছর বয়সী যুবক ঘটনাস্থলেই নিহত হন।

এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যানবেরার পশ্চিমে হ্যাজেল হক অ্যাভিনিউয়ের ঠিক দক্ষিণে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে একটি লাল টয়োটা হ্যাচব্যাক এবং সাদা টয়োটা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন : শেখ রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ

এ ঘটনায় উভয় গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। এখনো দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ।

পুলিশ জানায়, এখনই কিছু অনুমান করা যাচ্ছে না, তদন্ত চলছে। তবে সড়কে কম গতি মানুষের জন্য নিরাপদ।

আরও পড়ুন : ধর্ষণের পর হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

পুলিশ যেকোনো প্রত্যক্ষদর্শী বা দুর্ঘটনার ফুটেজ আছে এমন কাউকে থাকলে তাকে ক্রাইম স্টপারদের সাথে যোগাযোগ করতে বলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা