ছবি : সংগৃহিত
রাজনীতি

বিকেলে বাসায় ফিরছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার : চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে আজ।

আরও পড়ুন : রাজনীতি এখনো হিংসামুক্ত হয়নি

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি খালেদা জিয়ার চিকিৎসকদের বরাত দিয়ে জানান, গত ২৯ এপ্রিল থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন : বিধবার ধান কেটে দিল ছাত্রলীগ

সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ায় চিকিৎসকরা তাকে আবারও বাসায় যাওয়ার পরামর্শ দেন। তাই আজ বিকেলে হাসপাতাল ছেড়ে বাসায় যাবেন তিনি।

জানা যায়, বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে পুরোনো শারীরিক সমস্যাগুলোর সঙ্গে নতুন করে কোনো সমস্যা তৈরি হয়নি।

আরও পড়ুন : পাঁচ মামলায় মামুনুল হকের জামিন

সে কারণে তাকে হাসপাতাল ছেড়ে বাসায় থেকে চিকিৎসা ও বিশ্রাম নিতে বলেছে মেডিকেল বোর্ড।

প্রসঙ্গত, সাবেক এ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হার্টের জটিলতা, লিভার, কিডনির জটিলতা এবং আর্থাইটিস এর সমস্যায় রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জন্মদিনে দেশে ফিরছেন বিদ্যা সিনহা মিম

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দাকে নিজের ধ্যানজ্ঞান বানিয়ে নেওয়া জনপ্রিয় চিত্রন...

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৫-২০২৬...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ইরান যুদ্ধ সমাপ্তির পথে : ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা