রাজনীতি
ওবায়দুল কাদেরকে আ’লীগ নেতা

প্রেস ব্রিফিং খেমা করে দল ঠিক করেন

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে দোষারোপ করে প্রতিদিন প্রেস ব্রিফিং বন্ধ করে নিজের দলকে ঠিক করার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অনুরোধ করেছেন এক আওয়ামী লীগ নেতা। শনিবার (২১ আগস্ট) বিকেলে ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ অনুরোধ করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী।

নোয়াখালী শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাঁর দেয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খায়রুল আনম চৌধুরী জেলার সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও টানা দুই মেয়াদে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িও নোয়াখালীতে।

প্রায় সাত মিনিটের বক্তব্যে এ এইচ এম খায়রুল আনম চৌধুরী বলেন, যে সমস্যার সৃষ্টি হইছে, ভবিষ্যৎ কিন্তু ভালো না। আমি ওবায়দুল কাদের সাহেবকে অনুরোধ করব প্রতিদিন প্রেস ব্রিফিং করেন, বিএনপিকে দোষারোপ করে প্রতিদিন প্রেস ব্রিফিং করা খেমা (বন্ধ) করেন। নিজের দলটাকে ঠিক করেন। প্রত্যেক জেলা থেকে ২০ করে যদি আপনি ডাকেন, আমাদের নোয়াখালী থেকে ২০ জনকে নেন ওই দিনই একটা সমাধান করে দিতে পারেন। কিন্তু আপনি বসে বসে তামাশা দেখতেছেন।

খায়রুল আনম চৌধুরী বলেন, শুধু জিন্দাবাদ জিন্দাবাদ দিয়ে সত্য টিকে থাকবে না। সত্য টিকাতে হলে, যারা আজকে ভুল বুঝে আছে, অথবা আমরা ভুল বুঝে আছি, সবাইকে নিয়ে বসতে হবে। কাদের ভাই, আপনি ডেইলি প্রেস ব্রিফিং করেন, আপনি কি একটা দিনও নোয়াখালীর খবর রেখেছেন? কেন নোয়াখালীতে তিন গ্রুপ। ১৫ আগস্টে তিন গ্রুপ হয়? ২১ আগস্টে তিন গ্রুপ হয়? প্রত্যেক...গ্রুপ, আর গ্রুপ। খবর রেখেছেন? রাখেননি। প্রয়োজনও মনে করেন না। আপনাদের ক্ষমতাও আছে, মন্ত্রিত্বও আছে, সব থাকবে।

জেলা আওয়ামী লীগের এই সভাপতি বলেন, এটা কোথায় গিয়ে ঠেকে তামাশা দেখতে দেখতে আর সময় পাবেন না। দেখেছেন, বরিশালে কী হইছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এত বড় সাহস, তারা বিবৃতি দিতে পারে? একটা মামলা হয়েছে, আসামি ধরেছে, মামলা তদন্ত প্রক্রিয়া চলমান, এ রকম একটা বিষয়ে তারা বিবৃতি দিতে পারে? কোনো দিন পারে না। তদন্তাধীন একটা মামলার ব্যাপারে এভাবে বিবৃতি দিতে পারে না তারা। তাহলে দেশ কোথায় আছে?

খায়রুল আনম চৌধুরী বলেন, আমি মেহেরবানি করে বিনীত অনুরোধ করব, চ্যালেঞ্জ না দিয়ে, সবাই সহনশীল হোন এবং বসে আলাপ–আলোচনার মাধ্যমে দলটাকে ঐক্যবদ্ধভাবে চালান। এভাবে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ লাভবান হবেন না। আমি আশা করব, সকলের বিবেক উদয় হবে। সবাই সহনশীল হয়ে দলটাকে গোছান।

আলোচনা সভাটি পরিচালনা করেন শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু। সভায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। সভা শেষে এক দোয়া অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

যুবদলের পদবঞ্চিত নেতৃবৃন্দের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস শহীদ উদ্দীন চৌধুরী এনির!

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা