ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর পাশে ট্রাম্প, নিরপেক্ষ ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নির্বাচনে কোনো পক্ষ নিচ্ছেন না বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

সোমবার মার্কিন সাংবাদিক মার্ক হালপেরিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেন ভ্যান্স। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স টুতে ভ্রমণের সময় সাক্ষাৎকারটি দেন তিনি।

ভ্যান্স বলেন, “আমি তার পক্ষেও নই, বিপক্ষেও নই। ইসরায়েলের নির্বাচনে আমি কোনো পক্ষ নিচ্ছি না।”

তিনি আরও জানান, বর্তমানে তার প্রধান মনোযোগ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে। এ কারণে ইসরায়েলের নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা নেই তার।

ভ্যান্সের ভাষায়, “আমি মার্কিন প্রার্থীদের সমর্থন করি এবং আমার মনোযোগ এখন মধ্যবর্তী নির্বাচনের দিকেই নিবদ্ধ। আমি ইসরায়েলি নির্বাচনে কোনো পক্ষ নিচ্ছি না।”

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির শীর্ষ নেতা বেঞ্জামিন নেতানিয়াহুও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তার প্রতি সরাসরি সমর্থন জানিয়েছেন ট্রাম্প।

গত ১৮ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে মিত্র হিসেবে পাশে থাকার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আসন্ন নেসেট নির্বাচনে নেতানিয়াহুর প্রতি তার ‘পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ সমর্থন’ রয়েছে।

তবে এর আগে নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার বিষয়ে কিছুটা ভিন্ন অবস্থানে ছিলেন ট্রাম্প। অক্টোবরের শুরুর দিকে টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি এখন আর ইসরায়েলি রাজনীতির সঙ্গে যুক্ত নই।”

ট্রাম্পের প্রকাশ্য সমর্থনের বিপরীতে ভ্যান্সের নিরপেক্ষ অবস্থান ইসরায়েলের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ নেতার ভিন্ন দৃষ্টিভঙ্গি সামনে এনেছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

সম্প্রীতি রক্ষার আহ্বান জানালেন সরফরাজ সরফু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিশিষ্...

জামায়াত রাজনৈতিক দল নয়, একটা সমিতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মাদারীপুর-...

কারিনা-কপিলের ব্যক্তিগত কথোপকথন ভাইরাল!

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার সামাজিক যো...

দুই শতাধিক রবিদাস পরিবারে নেই দুর্গোৎসবের আনন্দ

কুড়িগ্রামের উলিপুরে দুই শতাধিক দুঃস্থ রবিদাস পরিবা...

ছাব্বিশ মামলার আসামি ‘মেরিল সুমন’গ্রেপ্তার

রংপুরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা, হত্যাচেষ্টা, অস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা