রাজনীতি

বিএনপিই এদেশে হত্যা, সন্ত্রাসের জনক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭৫ 'এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান আর হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান ছিলেন একুশে আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড। বিএনপিই এদেশে হত্যা, সন্ত্রাসের জনক।

রোববার (২২ আগস্ট) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নেই বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা, নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়াই প্রমাণ করে জিয়াউর রহমান জড়িত। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর আওতায় দুটি প্যাকেজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন। এ সময় তিনি বলেন, গাজীপুর-এলেঙ্গা ও খুলনা-যশোর সড়কে যেকোনো মূল্যে ভোগান্তি দূর করতে হবে। এ সড়ক নির্মাণ কেন বিলম্বিত হচ্ছে তা সংশ্লিষ্টদের কাছে জানতে চান।

বিআরটি প্রকল্প যেটা আছে সেটা আগে দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, নতুন কোন প্রকল্প নেওয়ার প্রয়োজন নেই, আগে চলমান কাজগুলো শেষ করতে হবে। কাজের গুণগত মান বজায় রেখে যথাসময়ে সাসেক সড়ক সংযোগ প্রকল্পটি শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক, ও প্রকল্প পরিচালক মো. ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।

প্রকল্পটির চুক্তি স্বাক্ষর করেন ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোমেন লি. ও চায়না রেলওয়ে ব্রীজ কনস্ট্রাকশন গ্রুপ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা