রাজনীতি

‘বিএনপি রাজনীতি করে জনগণের জন্য’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সব সঙ্কটকালীন সময়ে বিএনপি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে। কারণ আমরা রাজনীতি করি জনগণের জন্য, রাজনীতি মানেই হলো জনসেবা। দান সব সময় নিঃস্বার্থ করতে হয়।’

বুধবার (১১ আগস্ট) দুপুরে কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির উদ্যোগে করোনার চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকার অনেক আগেই করোনাভাইরাসে আক্রান্ত মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কী আন্দোলন করব? আমি বললাম- এই সরকার করোনায় আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে রয়েছে। ভেন্টিলেশনটা খুলে দিলে সরকার আর থাকবে না। ওরা আতঙ্কে রয়েছে।’

তিনি বলেন, ‘রাজনীতিবিদদের বড় কাজ হচ্ছে জনসেবা। জনসেবার বৃহত্তর লক্ষ্যে রাজনৈতিক সহযোগিতার দরকার হয়। কিন্তু জনসেবা থেকে কোনো রাজনীতি জনগণ কখনোই গ্রহণ করে না। জনগণের মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসার অধিকার অন্যতম। তা নিশ্চিত করতে এই সরকার ব্যর্থ হয়েছে।’

দলের নেতা-কর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘প্রয়োজনে একাধিক হেল্প সেন্টার খুলতে হবে। ওষুধ বিতরণের ক্ষেত্রে ভাল চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিনা পরামর্শে কাউকে ওষুধ দিলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাবে।’

কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন, কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা