রাজনীতি

ভোটের সুযোগ দিতে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনে নির্বাচনী এলাকাধীন স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শনিবার (২৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ অনুরোধ জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক সিলেট-৩ এর শূন্য আসনে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন (২৮ জুলাই) নির্বাচনী এলাকাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বন্ধ ঘোষণা করা হলো।

তা ছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো।

গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ সামাদ চৌধুরী মারা যান। আসনটি শূন্য ঘোষণা করে ভোটের দিন ঠিক করে নির্বাচন কমিশন।

সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এতে ৩ লাখ ৩০ হাজারের মতো ভোটার রয়েছেন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫...

দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা হাসিনার  

জুলাই অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করা নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

বৃষ্টিতে ভিজে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে যা করবেন

বর্ষাকালে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। তবে বৃষ্টির পানির সঙ্...

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ২৪ 

রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা