রাজনীতি

যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল মানবজাতির কল্যাণের জন্য : রওশন

নিজস্ব প্রতিবেদক : মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু খ্রিস্টের জন্ম হয়। তিনি মানুষকে শুনিয়েছেন শান্তির বাণী ও ভালোবাসার কথা। বড় দিনের শুভেচ্ছা জানিয়ে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে এক বাণীতে এসব কথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বাণীতে এসব কথা বলেন তিনি। খ্রিস্ট ধর্মাবলম্বীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, 'যিশু খ্রিস্টের জন্ম ও তার ক্রুশীয় মৃত্যুর প্রকৃত তাৎপর্য হল মানুষের পাপ কালিমা মুছে যাওয়া, সত্য জীবনযাপন করা, অন্যায় অত্যাচার বন্ধ করা, ন্যায্যতা আনায়নসহ প্রভূতি ভালো কাজে আমাদেরকে উদ্বুদ্ধ করা।’

বড়দিনে ওরশন এরশাদের প্রত্যাশা সাম্প্রদায়িকতা, সহিংসতা আর ভেদাভেদ ভুলে শান্তির সুবাতাস ছড়িয়ে পড়বে বিশ্বের সকল মানুষের জীবনে। এ ধর্মীয় উৎসবের মাধ্যমে সব ধর্মের মানুষের মধ্যে সংহতি গড়ে উঠবে এবং তা বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা