রাজনীতি

প্রতিপক্ষকে দমনে কপটতার আশ্রয় নিয়েছে সরকার : রব

নিজস্ব প্রতিবেদক : সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে কপটতার আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, “পরিবহনে আগুন বা প্রাণহানির মতো ঘটনায় ‘প্রকৃত সত্যকে উদ্ঘাটন’ না করে অপকৌশল গ্রহণ করেছে সরকার।

বুধবার (১৮ নভেম্বর) জেএসডির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি আব্দুল হাই স্মরণে ভার্চুয়াল শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দেশের বৃহত্তর গণতান্ত্রিক স্বার্থে ‘আগুন নিয়ে খেলা’র রাজনীতি সরকারকে অবশ্যই বন্ধ করতে হবে। ‘নিয়ন্ত্রিত’ ও ‘সংকুচিত’ রাজনীতি এবং জনগণের সম্মতিবিহীন রাষ্ট্র পরিচালনার পরিবর্তে মত-পথের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। এর মাধ্যমেই যেকোনো ধরনের অপরাজনীতি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে গতিশীল রাজনীতির বিকাশ ঘটানো সম্ভব হবে।”

জেএসডি সভাপতি বলেন, “অতীতের মতো আগুন নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক খেলা তারই জ্বলন্ত প্রমাণ। আগুন নিয়ে খেলার রাজনীতি একদিকে যেমন মূল্যবান জীবন ও সম্পদের ক্ষতিসাধন করছে, অন্যদিকে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করছে। এটা কোনোক্রমেই মেনে নেয়া যায় না।”

আবদুর রব বলেন, “ঘটনার অব্যবহিত পরই বিরোধী দলকে অভিযুক্ত করে অসংখ্য মানুষের নামে সরকার মামলা করে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে সরকারি দল কোনো রকম প্রমাণ ব্যতিরেকে বিরোধী দলকে ঘায়েলের অপকৌশলে লিপ্ত থেকে রাজনৈতিক পরিস্থিতিকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সাবেক দায়রা জজ ও সুপ্রিম কোর্টের আইনজীবী সা কা ম আনিসুর রহমান খান, তানিয়া রব, মো. সিরাজ মিয়া, ডা. জবিউল হোসেন, আমিন উদ্দিন বিএসসি, ড. শাহানাজ জাহান লিনা, সৈয়দা ফাতেমা হেনা প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা