সংগৃহীত ছবি
রাজনীতি

গণহত্যায় জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : বিজিবির সাবেক মহাপরিচালক আটক

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে দুঃস্থ শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে; কিন্তু এখন পর্যন্ত সে ধরনের উদ্যোগ সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাইনি। তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করছি। আজকে আমরা পৌর শহরের মধ্যে বিতরণ করছি এরপর উপজেলা ও ইউনিয়ন গুলোতেও বিতরণ করা হবে। আমি আশা করব সরকার এ বিষয়টিতে এগিয়ে আসবেন। তারা আমাদের এই কনকনে শীতে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করবেন।

আরও পড়ুন : কারামুক্ত আব্দুস সালাম পিন্টু

তিনি বলেন, ফ্যাসিস্ট ব্যবস্থা এবং দুর্নীতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এর বাইরে অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায়, এটি হবে সবচেয়ে বড় রক্ষাকবচ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েসসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

মাদারীপুরে একই পরিবারের ১২ জনের বিরুদ্ধে মামলা

"আর কিছুদিন অপেক্ষা করুন, ইতালির ভিসা হয়ে যাবে" এই একটি আশ্বাসে বা...

সুন্দরগঞ্জে জলাবদ্ধতা, অনিশ্চয়তায় ৫০০ হেক্টর জমির আমন ধান  

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ও চন্ডিপুর ইউনিয়নের মধ্যবর্তী এলাকায়...

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

রাকিব হত্যা মামলায় হাসিনাসহ ৫০ জন অভিযুক্ত

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রাকিব হোসেনকে কে...

রোহিঙ্গা ক্যাম্পে আবারও বাড়ছে সহিংসতা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে আবারও অস্থির পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা