মতামত

এটি বড় ধরনের মন্দ নজির হলো

আলী ইমাম মজুমদার : ব্যানার অপসারণ করার ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা, আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং পরে যেসব ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়।

এ বিষয়ে গণমাধ্যমে যেসব তথ্য উঠে এসেছে, তাতে মনে হচ্ছে, বরিশাল সিটি করপোরেশনের মেয়র কাজটি ঠিক করেননি। রাতের বেলায় ওনার লোক পাঠিয়ে উপজেলা চত্বরে ব্যানার অপসারণ করার কাজ করাও উচিত হয়নি। এই কাজ তো দিনের বেলাতেও করা যেত। এই ঘটনার পর আবার সিটি করপোরেশনের আবর্জনাবাহী ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করার যে ঘটনা ঘটেছে, তা–ও ঠিক হয়নি।

সবাইকেই আইন অনুসারে চলা উচিত। এখানে যদি প্রশাসনের কর্মকর্তাদেরও কেউ আইনবিরুদ্ধ কাজ করে থাকেন, তাহলেও ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি মেয়র যদি আইনবিরুদ্ধ কাজ করেন, তাহলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এর আগে কিন্তু একাধিক মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারসহ ব্যবস্থা নিতে দেখা গেছে। বরিশালের ঘটনায় দুটি মামলায় মেয়রকে প্রধান আসামি করা হয়েছে। এখানে যেন অন্যায় করে কেউ ছাড় না পান। আইনানুযায়ী দোষীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।

মনে রাখা দরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তারা সরকারকে প্রতিনিধিত্বকারী একজন কর্মকর্তা। সেখানে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় রাতের বেলায় দলীয় লোক পাঠিয়ে হামলা করা বড় ধরনের মন্দ নজির হলো। এতে নিরাপত্তাহীনতা দেখা দেবে এবং অন্য কর্মকর্তারাও দায়িত্ব পালনে শঙ্কায় থাকবেন। তাই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

লেখক : আলী ইমাম মজুমদার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা