ছবি : সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মোঘল সম্রাট শাহজাহান’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : পাচঁ শত বছরের পুরনো মসজিদের সন্ধান

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (২২ জানুয়ারি) ৮মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ। ২৮ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : অভিনেতা সুশান্ত সিং রাজপুত‘র জন্ম

ঘটনাবলি :

১৭৬০ ভারতে অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিসে যুদ্ধ শুরু হয়।

১৭৭১ ফকল্যাণ্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে স্পেনের সম্মতি।

১৮৭৯ ব্রিটিশ বাহিনী জুলুল্যান্ডে জুলু বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়।

১৯০৫ রাশিয়ার ঐতিহাসিক রক্তাক্ত রবিবারের ঘটনায় সেন্ট পিটার্সবুর্গে এক লক্ষ বিশ হাজার শ্রমিক কর্মচারী শীতপ্রাসাদ অভিমুখে মিছিল করলে নির্বিচারে গুলি চালনায় বহু শ্রমিক নিহত হয়।

১৯২৭ প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।

১৯৫৭ সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার।

১৯৬৩ ফ্রান্সের প্রেসিডেন্ট দ্যগল ও জার্মানির চ্যান্সেলর আডেনাউয়ার প্যারিসে ফ্রান্স- জার্মানি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।

১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি দেয় যুগোস্লাভিয়া।

১৯৭৩ নাইজেরিয়ায় যাত্রীবাহী বিমান ৭০৭ বিধ্বস্ত হলে ১৭৬ জন আরোহীর সবাই প্রাণ হারায়।

১৯৮৭ ফিলিপাইনের সেনাবাহিনী ১৫ হাজার বিক্ষোভকারীর ওপর গুলি চালালে ১৩ জন নিহত হয়।

১৯৯১ উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।

১৯৯৮ হোয়াইট হাউসে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়া বাঁচানোর ব্যাপার নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিটন এবং পি এলও-এর প্রয়াত চেয়ারম্যান ইয়াসের আরাফাতের মধ্যে প্রথমবার বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৯৯ দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু হয়।

২০০৭ ইরাকের বাগদাদ শহরে বাব আল-সারকি বাজারে দুটি গাড়ী বোমা বিস্ফোরিত হলে কমপক্ষে ৮৮ জন নিহত হয়।

আরও পড়ুন : মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্ন’র প্রয়াণ

জন্মদিন :

৮২৬ মোনটোকু, জাপানি সম্রাট।

১২৬৩ ইমাম ইবনে তাইমিয়া (রহ.)।

১৫৬১ ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক।

১৫৯২ ফরাসি গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক পিয়ের গাসেঁদি।

১৬৪৫ স্কটিশ নাবিক ও চর হান্টার ক্যাপ্টেন উইলিয়াম কিড।

১৭২৯ জার্মান দার্শনিক ও লেখক গটহোল্ড ইফ্রয়িম লেসিং।

১৭৮৮ লর্ড বায়রন, অ্যাংলো-স্কটিশ কবি।

১৮৭৩ মৌলভী মজিবুর রহমান খাঁ, খ্যাতিমান সাংবাদিক ও লেখক।

১৮৭৫ ডেভিড লিউয়েলিন ওয়ার্ক গ্রিফিথ, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৮৯৭ দিলীপকুমার রায় কবি, গায়ক, সুরকার ও লেখক।

দিলীপকুমার রায় ছিলেন বিখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ, সঙ্গীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক। সাহিত্যের নানান শাখায় উল্লেখযোগ্য অবদানের জন্যও বিখ্যাত।

তার পিতা ছিলেন বিখ্যাত নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়। তিনি ১৮৯৭সালের ২২ জানুয়ারি ভারতের পুনেতে জন্মগ্রহণ করেন।

তিনি পরিণত সঙ্গীতশিক্ষা লাভ করেন সুরেন্দ্রনাথ মজুমদার, রাধিকাপ্রসাদ গোস্বামী ও অচ্ছন বাঈ-এর কাছে। পাশ্চাত্য সঙ্গীতেও তার বিশেষ অধিকার ছিলো।

সুর রচনা ও গায়ন উভয় ক্ষেত্রেই তিনি একেবারে নিজস্ব ও পৃথক একটি ঢং প্রতিষ্ঠিত করেছিলেন। সবাই সেটিকে দিলীপী ঢং বলে অভিহিত করতেন।

সঙ্গীত বিষয়ে বহু গ্রন্থ রচনা করে তিনি বাংলা সঙ্গীতালোচনা সাহিত্যে পথিকৃতের ভূমিকা পালন করেছেন। রবীন্দ্রনাথের সঙ্গে সঙ্গীত বিষয়ে তার মতবিনিময় ঐতিহাসিক খ্যাতি লাভ করেছে।

অতুলপ্রসাদ সেন ও কাজী নজরুল ইসলামের সঙ্গে দিলীপকুমার রায়ের বিশেষ হৃদ্যতা ছিলো। প্রথম দিকে নজরুলের সঙ্গীত রচনাকে কলকাতার সুধীমহলে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান ছিলো।

নজরুল সম্পর্কে তার স্মৃতিচারণ নজরুল সঙ্গীতালোচনার ভিত্তি নির্মাণ করে। নজরুলের গানের স্বরলিপি প্রকাশের ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন।

১৯২৮ সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং সারা জীবন সন্ন্যাসী থেকে সঙ্গীত ও সাহিত্য-সাধনায় নিয়োজিত থাকেন। ১৯৮০ সালের ৬ই জানুয়ারি তার দেহাবসান ঘটে।

মৃত্যু

১৯৮০ সালের ৬ই জানুয়ারি তার দেহাবসান ঘটে।

১৯০৮ নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ল্যেভ দাভিদোভিচ লান্দাউ।

১৯০৯ ইউ থান্ট, বার্মায় জন্মগ্রহণকারী জাতিসংঘের ৩য় মহাসচিব।

১৯১২ বাঙালি অঙ্কন শিল্পী ও শিশুসাহিত্যিক ধীরেন বল।

১৯১৬ ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ হেনরি ডুটিলেউক্স।

১৯২১ ভারতীয় গায়িকা সুধাকণ্ঠী উমা বসু(হাসি) ।

১৯৩৬ অ্যালান হিগার, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

১৯৩৮ আলতেয়ার, ব্রাজিলীয় ফুটবলার।

১৯৪০ ইংরেজ অভিনেতা ও গায়ক জন হুরট।

১৯৬২ টেরেঙ্গানু এর ১৭ তম সুলতান মিজান জয়নাল আবেদিন।

১৯৬৫ ডায়ান লেন, মার্কিন অভিনেত্রী।

১৯৭৭ হিদেতোশি নাকাতা, জাপানী ফুটবলার।

১৯৮৫ মালি ফুটবলার মোহাম্মদ সিসোকো।

আরও পড়ুন : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম

মৃত্যুবার্ষিকী :

১৬৬৬ সম্রাট শাহজাহান, পঞ্চম মোঘল সম্রাট।

১৮৯৭ শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান।

১৯০০ টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ।

১৯০১ ভারত সম্রাজ্ঞী এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী ভিক্টোরিয়া।

১৯২২ নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ রাজনীতিবিদ ফ্রেডরিক ব্যাজের।

১৯২২ ফরাসি গণিতবিদ ও অধ্যাপক ক্যামিল জর্দান।

১৯৪২ মরমী সঙ্গীতশিল্পী উমা বসু (হাসি )।

১৯৬৮ মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)।

১৯৭৩ লিন্ডন বি. জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি।

১৯৯৪ আমেরিকান অভিনেতা টেলয় সাভালাস।

১৯৯৬ ভারতীয় বাঙালি বৈমানিক ও লেখক বীরেন রায়।

২০০৮ আমেরিকান অভিনেতা রবার্ট গারি।

২০০৮ অস্ট্রেলিয়ান অভিনেতা ও পরিচালক হিথ লেজার।

২০১০ ভারতীয় বাঙালি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত বিমলেন্দু মুখোপাধ্যায়।

বেটি উইলসন, অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার।

২০২২ ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা