সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ক্রিস্টোফার কলম্বাস’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এ সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: দ্বিজেন্দ্রলাল রায়’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ সোমবার (২০ মে) ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: হেনরি ফন্ডা’র জন্ম

ঘটনাবলী:

১২৯৩ - জাপানের কামাকুরাতে ভূমিকম্পে ত্রিশ হাজার লোকের মৃত্যু হয়।

১৪৯৮ - ভাস্কো ডা গামা প্রথম ইউরোপীয়, যিনি আজকের দিনে জলপথে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন।

১৬০৯ - শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে। প্রকাশক ছিলেন থমাস থর্প।

১৮৬৭ - মহারানি ভিক্টোরিয়া আজকের দিনে এক বিশেষ অনুষ্ঠানে রয়াল অ্যালবার্ট হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১৯০২ - কিউবা নিজেকে একটি প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করে।

১৯১০ - টোকিও সরকার কোরীয় উপদ্বীপকে জাপানের অংশ বলে ঘোষণা করে।

১৯৩২ - ইয়ারহার্ট প্রথম মহিলা ‍যিনি একক উড্ডয়নে আটলান্টিক পাড়ি দেন।

১৯৩৪ - সীমান্ত বিরোধ নিয়ে সৌদী আরব ও ইয়েমেনের মধ্যে যুদ্ধ শেষ হবার পর পরাজিত ইয়েমেন সরকার তায়েফ চুক্তি স্বাক্ষর করে।

১৯৩৯ - আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়।

১৯৫৪ - পাকিস্তানে ৯২ ক ধারায় গভর্নর শাসন জারি এবং পূর্ব পাকিস্তানে ফজলুল হক মন্ত্রিসভা বাতিল ঘোষণা।

১৯৭১ - ২০ মে বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুলনার চুকনগরে পাকিস্থান আর্মি কর্তৃক সর্ববৃহৎ গণহত্যা সংগঠিত হয়।

১৯৮৩ - এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে।

১৯৮৬ - বাংলা ভাষা নিয়ন্ত্রক সংস্থা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়।

১৯৯৬ - বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম ক্ষমতাচ্যুত হন।

২০০০ - ফিজির অভ্যুত্থানের নেতা জর্জ স্পেইট কর্তৃক নিজেকে প্রধানমন্ত্রী।

২০০৬ - চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ (Three Gorges Dam) নির্মাণ সমাপ্ত হয়।

জন্ম:

১৭৯৯ - অনরে দ্য বালজাক, ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক এবং নাট্যকার।

১৮০৬ - জন স্টুয়ার্ট মিল, ইংরেজ দার্শনিক, রাজনৈতিক এবং অর্থনীতিবিদ।

১৮২২ - ফ্রেদেরিক পাসি, ফরাসী অর্থনীতিবিদ এবং শান্তিকর্মী।

১৮৬০ - এডুয়ার্ড বুখনার, জার্মান রসায়নবিদ।

১৮৮২ - সিগ্রিড উন্ড্‌সেট, একজন নরওয়ান ঔপন্যাসিক।

১৮৮৫ - প্রথম ফয়সাল, আরব বিদ্রোহের অন্যতম নেতা এবং ইরাকের প্রথম বাদশাহ।

১৯০৮ - জেমস স্টুয়ার্ট, আমেরিকান অভিনেতা।

১৯১৩ - উইলিয়াম হিউলেট, আমেরিকান প্রকৌশলী এবং হিউলেট প্যাকার্ড কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।

১৯১৮ - এডওয়ার্ড বি লুইস, মার্কিন জিনবিজ্ঞানী।

১৯২৩ - মমতাজ বেগম,মহান বাংলা ভাষা আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী নারী।

১৯৩৫ - হোসে মুজিকা, উরুগুয়ের রাজনীতিবিদ এবং ৪০তম রাষ্ট্রপতি।

১৯৪১ - গোহ চক টং, সিঙ্গাপুরের রাজনীতিবিদ, সিঙ্গাপুরের বিশিষ্ট রাজনীতিবিদ।

১৯৪৩ - ডেরেক মারে, সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৪৪ - কিথ ফ্লেচার, সাবেক ও বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৪৬ - শের, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।

১৯৫২ - রজার মিলা, অবসরপ্রাপ্ত ক্যামেরুনিয়ান ফুটবলার।

১৯৫৭ - ইয়োশিহিকো নোদা, জাপানের রাজনীতিবিদ এবং ৬২তম প্রধানমন্ত্রী।

১৯৭৪ - শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, লেখক ও অভিনেতা।

১৯৮১ - ইকার ক্যাসিয়াস, স্প্যানিশ ফুটবলার।

১৯৮২ - ইমরান ফরহাত, পাকিস্তানি ক্রিকেটার।

১৯৯২ - কেট ক্যাম্পবেল, অস্ট্রেলীয় প্রমিলা সাঁতারু।

মৃত্যু:

১৫০৬ - ক্রিস্টোফার কলম্বাস, ইতালীতে জন্মগ্রহণকারী নাবিক ও অভিযাত্রী।

ক্রিস্টোফার কলম্বাস (লাতিন: ক্রিস্তোফোরুস্‌ কোলুম্বুস্‌; ইতালীয়: ক্রিস্তোফোরো কোলোম্বো; স্পেনীয়: ক্রিস্তোভ়াল্‌ কোলোন্‌) (আনু. ১৪৫১-মে ২০, ১৫০৬) ছিলেন ইতালীয় নাবিক ও ঔপনিবেশিক। তার আমেরিকা অভিযাত্রা ঐ অঞ্চলে ইউরোপীয়দের উপনিবেশ স্থাপনের সূচনা করেছিল।

১৮৫৪ - মতিলাল শীল,বিখ্যাত বাঙালি ব্যবসায়ী,সমাজসেবী ও দানবীর।

১৯৩২ - বিপিন চন্দ্র পাল, বাগ্মী বাঙালী নেতা ও ভারতীয় জাতীয় আন্দোলনের সৈনিক।

১৯৪০ - সুইডেনের নোবেলজয়ী (১৯১৬) কথাসাহিত্যিক কার্ল গুস্তাফ ভন হাইডেনস্টম।

১৯৪৭ - ফিলিপ লেনার্ড, বিখ্যাত হাঙ্গেরীয়-জার্মান পদার্থবিজ্ঞানী।

১৯৪৭ - প্যারীমোহন সেনগুপ্ত, বাঙালি কবি প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক।

২০০২ - স্টিভেন জে গুল্ড, মার্কিন জীবাশ্মবিজ্ঞানী, বিবর্তনবাদী জীববিজ্ঞানী এবং বিজ্ঞানের ইতিহাসবিদ।
২০১৭ - আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও লেখক।

২০১৯ - অদ্রীশ বর্ধন,ভারতীয় বাঙালি লেখক, ঔপন্যাসিক ও অনুবাদক ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

শতবর্ষের রেকর্ড ভেঙে ৪২.৫ ডিগ্রিতে দক্ষিণ কোরিয়ায় তাপমাত্রা

দক্ষিণ কোরিয়ায় এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা