সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

স্যার যদুনাথ সরকার’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এ সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: ভাস্কর নভেরা আহমেদ’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রবিবার (১৯ মে) ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: বিশ্ব মা দিবস

ঘটনাবলী

১৫২১ - ওসমানিয়া সাম্রাজ্যের সেনাবাহিনী ব্যাপক সংঘর্ষের পর বেলজিয়ামের রাজধানী বেলগ্রেড দখল করে নেয়।

১৫৩৬ - পুত্র সন্তান জন্মদান ব্যর্থতার অভিযোগে ইংল্যান্ডের রাজা অস্টম হেনরীর দ্বিতীয় স্ত্রী এ্যানি বোলিয়েনের শিরশ্ছেদ।

১৫৬৮ - ইংল্যান্ডের রাণী ১ম এলিজাবেথ স্কটল্যান্ডের রাণী মেরীকে গ্রেফতারের নির্দেশ।

১৫৮৮ - স্প্যানিশ আর্মাডার ইংল্যান্ড আক্রমণের উদ্দেশ্যে যাত্রা।

১৬৩৫ - স্পেনের বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা।

১৬৪৯ - পার্লামেন্ট সদস্যদের হাতে রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইংল্যান্ডকে প্রজাতন্ত্র ঘোষণা।

১৮৯৭ - ইংরেজ কবি অস্কার ওয়াইল্ডের কারামুক্তি।

১৯৩০ - দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ মহিলাদের ভোটাধিকার প্রয়োগ।

১৯৩৬ - বৃটিশ আবিষ্কারক ওয়াটসন ওয়াট রাডার নির্মাণ করেন।

১৯৪৩ - তৎকালীন বৃটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন রুজভেল্ট ইংলিশ চ্যানেল অতিক্রম করে জার্মান অধিকৃত ফ্রান্সের উপকূল নর্মান্ডিতে মিত্রপক্ষের সৈন্য অবতরণের একটি তারিখ নির্ধারণ করেছিলেন।

১৯৫৪ - ভারত-মার্কিন সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬১ - আসামের বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষার মর্যাদার দাবিতে বাংলা ভাষা আন্দোলন (বরাক উপত্যকা)-এ প্রাদেশিক পুলিশের গুলিতে ১১ জন শহীদ হন।

১৯৮০ - পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হতে প্রথম উত্তরবঙ্গ সংবাদ প্রকাশিত হয়।

১৯৮৯ - বেজিংয়ে সামরিক শাসন জারি।

১৯৯১ - সাবেক যুগশ্লাভিয়াভুক্ত ক্রোয়েশিয়ীদের স্বাধীনতার জন্য গণভোট।

১৯৯৩ - মেডেলিনে কলম্বিয়া জেটলাইনার বিধ্বস্ত হয়ে ১৩২ জন নিহত।

১৯৯৪ - মালাবিতে প্রথম বহুদলীয় নির্বাচনে বাকিলি মুলুজের কাছে ৩০ বছরের সামরিক শাসক কামুজুবান্দা পরাজিত।

১৯৯৭ - বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভয়ানক ঘূর্ণিঝড়ে সাড়ে ৩ শতাধিক প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি।

২০০১ - প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্ভোধন।

২০১৯ - বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক কার্যক্রম শুরু।

আরও পড়ুন: সুকান্ত ভট্টাচার্য’র প্রয়াণ

জন্ম

১৭৬২ - ইয়োহান গটলিব ফিকটে, জার্মান দার্শনিক।

১৭৭৩ - সিসমন্দি, জেনেভায় জন্মগ্রহণকারী অর্থনীতিবিদ ও লেখক।

১৮৭৪ - গিলবার্ট জেসপ, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৮৮১ - তুরষ্কের প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্ক।

১৮৯০ - হো চি মিন,ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা ও গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী।

১৯০৮ - মানিক বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক।

১৯১০ - অ্যালান মেলভিল, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।

১৯১৩ - নীলম সঞ্জীব রেড্ডি, ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি।

১৯১৪ - অমিতা সেন, ১৯৩০ এর দশকে শান্তিনিকেতনে 'খুকু' নামে পরিচিত রবীন্দ্র সংগীত শিল্পী।
ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয, অস্ট্রীয় বংশোদ্ভূত ব্রিটিশ আণবিক জীববিজ্ঞানী।

১৯২২ - অমর পাল,ভারতের বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক।

১৯২৫ - পল পট, কম্বোডিয়ার খেমাররুজ দলের নেতা।

১৯২৫ - ম্যালকম এক্স, আফ্রিকান-মার্কিন মুসলিম রাজনীতিবিদ ও ধর্মীয় নেতা।

১৯৩৪ - রাস্কিন বন্ড, ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক।

১৯৩৮ - গিরিশ কারনাড, ভারতীয় ভাষাবিজ্ঞানী, চলচ্চিত্র পরিচালক ও লেখক।

১৯৪৬ - আন্দ্রে দি জিয়ান্ট, ফরাসী বংশোদ্ভূত আমেরিকান পেশাদার কুস্তিগির এবং অভিনেতা।

১৯৭৪ - নওয়াজুদ্দীন সিদ্দিকী, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৭৯ - আন্দ্রেয়া পিরলো, ইতালীয় পেশাদার ফুটবলার।

১৯৭৯ - দিয়েগো ফরলান, উরুগুয়ের জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়।

১৯৮৫ - অ্যালিস্টার ব্ল্যাক, ওলন্দাজ পেশাদার কুস্তিগির।

১৯৯২ - মার্শমেলো, মার্কিন ইলেকট্রনিক সঙ্গীত প্রযোজক এবং ডিজে।

আরও পড়ুন: স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়’র প্রয়াণ

মৃত্যু

১৫৩৬ - অ্যান বোলিন, রাজা অষ্টম হেনরীর দ্বিতীয় পত্নী ও ইংল্যান্ডের রাণী।

১৬২৩ - জোধাবাই, রাজস্থানের রাজপুতঘারানার রাজা ভারমালের জ্যেষ্ঠ কন্যা।

১৮৬৪ - ন্যাথানিয়েল হথর্ন, আমেরিকান উপন্যাসিক, ডার্ক রোম্যান্টিক এবং ছোটগল্প লেখক।

১৯০৩ - আর্থার শ্রিউসবারি, ইংলিশ ক্রিকেটার।

১৯০৪ - জামশেদজী টাটা, ভারতের অগ্রণী শিল্পপতি ও টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা।

১৯৩৫ - টি. ই. লরেন্স, লরেন্স অব এ্যারাবিয়া নামে পরিচিত ব্রিটিশ প্রত্নতত্ত্ব বিশারদ, সামরিক নীতি নির্ধারক এবং লেখক।

১৯৩৬ - মারমাডিউক পিকথাল, ইংরেজ ইসলামি পণ্ডিত।

১৯৪৬ - বুথ টার্কিংটন, মার্কিন ঔপন্যাসিক ও নাট্যকার।

১৯৫৮ - স্যার যদুনাথ সরকার, বাঙালি ইতিহাসবিদ।

স্যার যদুনাথ সরকার (১০ ডিসেম্বর ১৮৭০ – ১৯ মে ১৯৬৮) স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ। তিনিই প্রথম মীর্জা নাথান রচিত বাহারিস্তান-ই-গায়বী’র পাণ্ডুলিপি ফ্রান্সের প্যারিসে অবস্থিত জাতীয় গ্রন্থাগারে খুঁজে পান এবং এ বিষয়ে বিভিন্ন জার্নালে বাংলা ও ইংরেজিতে প্রবন্ধ লিখে বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেন।

১৯৫৮ - রোনাল্ড কলম্যান, ইংরেজ অভিনেতা।

১৯৬১ - বরাক উপত্যকার বাংলা ভাষার আন্দোলনে যে এগারোজন শিলচর রেলওয়ে স্টেশনে শহীদ হন -
কমলা ভট্টাচার্য
কানাইলাল নিয়োগী
চন্ডীচরণ সূত্রধর,
হিতেশ বিশ্বাস,
সত্যেন্দ্রকুমার দেব,
কুমুদরঞ্জন দাস,
সুনীল সরকার,
তরণী দেবনাথ
শচীন্দ্র চন্দ্র পাল
বীরেন্দ্র সূত্রধর এবং
সুকোমল পুরকায়স্থ

১৯৬৬ - সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, খ্যাতনামা সাহিত্যিক ও আইনজীবী।

১৯৭০ - অভিধানকার, লেখক ও চিন্তাবিদ কাজী আবদুল ওদুদ।

১৯৭৯ - হাজারী প্রসাদ দ্বিবেদী , হিন্দি ভাষার ঔপন্যাসিক,প্রাবন্ধিক ও সমালোচক।

১৯৮৭ - বাঙালি বামপন্থী বুদ্ধিজীবী, সাহিত্যিক ও ইতিহাসবিদ চিন্মোহন সেহানবীশ।
ছিদ্দিক আহমদ, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ।

১৯৯৪ - জ্যাকলিন কেনেডি ওনাসিস, সাবেক মার্কিন ফার্স্ট লেডি।

১৯৯৭ - শম্ভু মিত্র, বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব।

২০০৯ - রবার্ট ফ্রান্সিস ফার্চগট, মার্কিন প্রাণরসায়নবিদ।

২০১২ - সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশী চিত্রশিল্পী।

২০২২ - আবদুল গাফফার চৌধুরী, কালজয়ী একুশে গানের রচিয়তা, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা