কোলকাতার বরিশালি ইলিশ রেসিপি
লাইফস্টাইল

কোলকাতার বরিশালি ইলিশ রেসিপি

সান নিউজ ডেস্ক:

বাঙালির কাছে ইলিশ মাছ মানেই জিভে জল। বর্ষার মরসুমে ইলিশ মাছ খেতে চায় না এমন বাঙালি বোধ হয় খুঁজেই পাওয়া যাবে না। আর বাংলাদেশের ইলিশ এতোটাই বিখ্যাত যে, কলকাতার অভিজাত রেস্তোরাঁয় বরিশালি ইলিশ নামের একটি পদের প্রচলন হয়েছিল তৎকালীন ব্রিটিশ আমলে।

জনপ্রিয়তা ধরে রেখে কোলকাতায় এখনও সেই বরিশালি ইলিশ পাওয়া যায় বিভিন্ন অভিজাত খাবার জায়গাগুলোতে।। এই নামে বাংলাদেশে কোনো পদ না থাকলেও এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশেরই।

আর তাই আপনাদের জন্য আজকে থাকছে বরিশালি ইলিশের রেসিপি। তাহলে চলুন দেখে নেই কি কি লাগছে বরিশালি ইলিশ রান্নায়-

উপকরণ: ইলিশ মাছ ছয় টুকরো,কালো সরিষা এক টেবিল চামচ, হলুদ সরিষা এক টেবিল চামচ, নারকেল বাটা পাঁচ টেবিল চামচ, দই ১০০ গ্রাম, কালো জিরা হাফ চা চামচ, কাঁচা মরিচ ছয়টি, লবণ স্বাদমতো, হলুদ গুড়া এক চা চামচ, গুড়া মরিচ হাফ চা চামচ, সরিষার তেল তিন টেবিল চামচ।

রন্ধন প্রণালী: মাছগুলোকে হাফ চা চামচ হলুদ ও হাফ চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। গরম পানিতে ১৫ মিনিট সরিষার দানা ভিজিয়ে রাখতে হবে। এরপর অল্প লবণ দিয়ে (হাফ চা চামচ) সরিষা বেটে নিতে হবে। এরপর হাফ কাপ পানি মিশিয়ে খোসাগুলি সরিয়ে ফেলতে হবে। দই ভাল করে ফেটিয়ে নিতে হবে। এরপর সরিষা বাটা, নারকেল বাটা ও দই ভাল করে মিশিয়ে নিতে হবে একটি পাত্রে নিয়ে। লবণ, মরিচের গুড়া, হাফ চা চামচ হলুদ গুড়া, কাচা মরিচ কুচি দিতে হবে।

এরপর একটা পাত্র গরম করে তাতে দুই টেবিল চামচ তেল দিতে হবে। কালো জিরার ফোড়ন দিতে হবে তেলে। একটু নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে এবার ওই বাটাগুলো মিশিয়ে নাড়তে হবে। যাতে পাত্রের তলায় ধরে না যায়, দিতে হবে হাফ কাপ পানিও। ওই মিশ্রণটা ফুটতে শুরু করলে লবণ হলুদ মাখানো মাছগুলি এর মধ্যে দিয়ে দিতে হবে। প্রায় ১০ মিনিট রান্না করতে হবে মাঝারি আঁচে ঢাকা দিয়ে। মাঝে একবার মাছগুলিকে উল্টে দিতে হবে, যাতে দুদিকই সেদ্ধ হয়। এরপর দই-সরিষার মিশ্রণে ঝোলটা ঘন হয়ে এলে এর মধ্যএ এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবার পাত্রটা ঢাকা দিয়ে দিন। মিনিট তিনেক মতো রান্না করুন।

এর পর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বরিশালি ইলিশ।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা