লাইফস্টাইল

আলু দিয়ে চায়নিজ বানান বাড়িতেই 

লাইফস্টাইল ডেস্ক:

শুধু আলু দিয়েই এবার বাড়িতে চায়নিজ খাবার বানানোর সহজ রেসিপি জেনে নিন। আর এজন্য আলুর সঙ্গে লাগবে চিনি। এই দুইয়ের সঙ্গে মেশাতে হবে মধু। আর বানিয়ে ফেলুন হানি-চিলি-পটেটো।

উপকরণ:

আলু ২টি, খোসা ছাড়ানো
৩-৪ চা চামচ ময়দা বা কর্ন
লবণ (স্বাদের জন্য)
লাল মরিচ গুঁড়ো এক চা চামচ
তেল
স্প্রিং অনিয়ন বা পিঁয়াজকলি
এক চা চামচ রসুন বাটা
ক্যাপসিকাম কুচি
২ টেবিল চামচ মধু
এক চা চামচের থেকেও একটু কম সয়া সস
৩ থেকে ৪ চা চামচ সাদা তিল
২ চা চামচ চিলি সস

প্রস্তুতপ্রণালী: একটি পাত্রে কর্ন ফ্লাওয়ার বা ময়দা নিয়ে, লবণ, লাল মরিচের গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে। এর মধ্যে সরু সরু স্লাইস করে কাটা আলুগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে কোট করা আলুগুলোকে ভেজে তুলে রাখতে হবে। আলুগুলোতে যেন সোনালি রঙ ধরে, সেই বুঝে ডুবো তেলে ভাজতে হবে। এরপর অন্য একটি পাত্র গ্যাসে চাপিয়ে তেল, রসুন বাটা, স্প্রিং অনিয়ন দিয়ে নেড়ে নিতে হবে। এক মিনিট ধরে বেশি আঁচে নাড়তে হবে মিশ্রণটি। তারপর এর মধ্যে ক্যাপসিকাম, মধু, লবন, সয়া সস, চিলি সস দিয়ে মিনিট তিনেক নাড়াচাড়া করতে হবে আঁচ একটু কমিয়ে। এর পর আলুগুলো ওই মিশ্রণের মধ্যে দিয়ে তিলের বীজ যোগ করতে হবে। ভাল করে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন হানি-চিলি-পটেটো।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা