লাইফস্টাইল
ঘুম স্বাস্থ্যের জন্য অপরিহার্য

ভুল পজিশনে ঘুমালে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়

প্রশান্ত কথা :

ঘুম স্বাস্থ্যের জন্য অপরিহার্য। দীর্ঘমেয়াদে ঘুমের ঘাটতিতে থাকলে অথবা ভুল পজিশনে ঘুমালে হার্টের রোগ, স্থূলতা ও সংক্রমণের মতো স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যায়।বিশ্রাম কাজের অংগ এক সাথে গাঁথা নয়নের মনি যেমন নয়নের পাতা।

একারণে সঠিক পজিশনে ঘুমাতে হবে, যা আপনাকে প্রতিরাতে যথেষ্ট পরিমাণে ঘুমাতে সাহায্য করবে। আপনার কি উপুর হয়ে ঘুমানোর অভ্যাস আছে? তাহলে জেনে রাখুন এতে ঘাড় বেশি প্রলম্বিত হয়ে সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ঘুমানোর জন্য দুটি ভালো পজিশন হচ্ছে- চিৎ হয়ে ঘুমানো ও কাত হয়ে ঘুমানো।পজিশন দুটি কিছু সমস্যা উপশম করতে পারে। এখানে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো।

সারাদিন দাঁড়িয়ে বা বসে থাকলে মেরুদণ্ড ও জয়েন্টের ওপর বাড়তি চাপ পড়ে। চিৎ হয়ে ঘুমালে মাধ্যাকর্ষণের প্রতিনিয়ত টান থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া চিৎ হয়ে ঘুমালে স্পাইনাল ডিস্ক থেকে চাপও দূর হয়ে যায়- এটা সেসব রোগীদের জন্য ভালো যাদের ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজের মতো রোগে কশেরুকাতে ক্ষয়ক্ষতি হয়েছে। একারণে অনেক বিশেষজ্ঞ একমত হয়েছেন, বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ঘুমানোর সর্বোত্তম পজিশন হচ্ছে চিৎ হয়ে ঘুমানো।

চিৎ হয়ে ঘুমালে ডেস্কে দীর্ঘসময় সামনে ঝুঁকে কাজ করার ফলে যে প্রতিক্রিয়া হয় তা থেকেও কিছুটা পরিত্রাণ পাওয়া যেতে পারে। ঝুঁকে কাজ করার সময় উপরের বাহুর হাড় সামনের দিকে স্লাইড করার প্রবণতায় থাকে, এর ফলে শোল্ডার ইমপিনজ্মেন্ট নামক ইনজুরি হতে পারে। শোল্ডার ইমপিনজ্মেন্ট রাতের ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। চিৎ হয়ে ঘুমালে কাঁধ ও পেক্টোরাল মাংসপেশি প্রসারিত হবে এবং ঝুঁকে কাজ করার প্রতিক্রিয়া কমে যাবে।

১. আপনার মাথাকে খুব উঁচুতে তুলবেন না। একটি সমতল ও নরম বালিশে মাথা রেখে ঘুমান অথবা নেক রোল ব্যবহার করুন, বলেন হসপিটাল ফর স্পেশাল সার্জারির ফিজিয়াট্রিস্ট জর্জ সিরিল।

২. যাদের স্লিপ অ্যাপনিয়া অথবা অ্যাসিড রিফ্লাক্স রয়েছে তারা যেন শরীরের উপরিভাগকে উঁচুতে রাখেন- এটা করতে ফোমের ওয়েজ পিলো (ত্রিভুজাকৃতির বালিশ, যা মাথা থেকে নিচের দিকে ক্রমান্বয়ে চ্যাপ্টা) ব্যবহার করতে পারেন, বলেন অর্থোপেডিক ফিজিক্যাল থেরাপির ক্লিনিক্যাল স্পেশালিস্ট থেরেসা মার্কো।

৩. শরীরের অন্যান্য স্থানের নিচে বালিশ রেখে এক্সপেরিমেন্ট করতে পারেন। আপনার হাঁটুর নিচে একটি শক্ত বালিশ রাখলে মেরুদণ্ড ও নিতম্বস্থ জয়েন্টের চাপ দূর হবে, বলেন ডা. সিরিল। অথবা নিম্নস্থ কোমরের ব্যথা কমাতে নিম্নস্থ কোমরের নিচে শক্ত সমতল বালিশ রাখতে পারেন।

৪. শক্ত ম্যাট্রেস ব্যবহার করুন।এটি আপনার মেরুদণ্ড ও জয়েন্টকে নিরপেক্ষ অবস্থানে রাখবে।

কাত হয়ে ঘুমানো

অনেকের জন্য কাত হয়ে ঘুমানো স্বস্তিকর হতে পারে। কিছু শারীরিক সমস্যা থাকলেও এভাবে ঘুমালে সহায়ক হতে পারে। আপনার এ সমস্যাগুলোর কোনোটা থাকলে কাত হয়ে ঘুমালে ঘুমের মাত্রা বাড়তে পারে:

১. অ্যাসিড রিফ্লাক্স: ডা. সিরিল বলেন, ‘প্রমাণ রয়েছে যে বাম কাতে ঘুমালে পাকস্থলি ও অন্ত্রের সমস্যা কমতে পারে- তেমন একটি সমস্যা হলো অ্যাসিড রিফ্লাক্স। এর সম্ভাব্য কারণ হচ্ছে, পাকস্থলি ও খাদ্যনালীকে পৃথককারী ইসোফ্যাজিয়াল স্ফিংকটার মাসল অধিক শিথিল হতে পারে।’

২. পিঠ ব্যথা: হাঁটলে অথবা দাঁড়ালে কি পিঠের ব্যথা বেড়ে যায়? তাহলে আপনার জন্য ডা. সিরিলের পরামর্শ হলো, ব্যথা প্রশমিত করতে হাঁটুকে বুকের দিকে রেখে কাত হয়ে ঘুমাবেন।

৩. লুম্বার স্টেনোসিস: এটা এমন একটা কন্ডিশন যেখানে নিম্নস্থ পিঠে মেরুদণ্ডের স্নায়ুগুলো সংকুচিত হয়ে পড়ে। বয়স্কদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। এসব রোগীরা পিঠ বাঁকালে আরাম অনুভব করেন। ডা. শামি বলেন, ‘লুম্বার স্টেনোসিস রয়েছে এমন লোকেরা কাত হয়ে ঘুমিয়ে অধিক স্বস্তি পেতে পারেন, কারণ এ পজিশনে পিঠ প্রলম্বিত হয় না।’

৪. প্রেগন্যান্সি: গর্ভবতী নারীদেরও কাত হয়ে ঘুমানো উচিত, বিশেষ করে গর্ভাবস্থার চার মাস পর থেকে।

কিছু লোক কাত হয়ে ঘুমালে জয়েন্ট ও মেরুদণ্ডে অস্বস্তি হতে পারে। আপনার বারসাইটিসের মতো নিতম্ব সম্পর্কিত সমস্যা থাকলে কাত হয়ে ঘুমালে ব্যথা তীব্র হতে পারে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা