ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য ভুল প্রেসিডেন্ট : মিশেল ওবামা
আন্তর্জাতিক

ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য ভুল প্রেসিডেন্ট : মিশেল ওবামা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য রাখলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা

সোমবার (১৭ আগস্ট) ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কনভেনশনের প্রথম দিনে রিপাবলিকান নেতা ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তিনি।

তিনি অভিযোগ করেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে করোনাভাইরাসকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে আজ দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। বর্ণবৈষম্য ইস্যুতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন তিনি। মিশেল মনে করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য সঠিক প্রেসিডেন্ট নন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। নির্বাচনকে সামনে রেখে ১৭ আগস্ট (সোমবার) থেকে ডেমোক্রেটিক পার্টির চার দিনব্যাপী জাতীয় কনভেনশন শুরু হয়েছে। করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হচ্ছে কনভেনশন। আর এর প্রথম দিনেই বক্তব্য রেখেছেন মিশেল ওবামা। তার মূল বক্তব্যটি রেকর্ড করা হয়েছে আরও ছয়দিন আগে। তখনও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তার রানিং মেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেননি। সোমবার কনভেনশনে সে রেকর্ড করা বক্তব্যটি প্রচার করা হয়।

বক্তব্যে ট্রাম্পকে আক্রমণ করে মিশেল বলেন, ‘একটি ভাইরাসের কারণে আমাদের অর্থনীতি খুড়িয়ে হাঁটছে। আর এ প্রেসিডেন্ট সে ভাইরাসকে দীর্ঘসময় ধরে অবজ্ঞা করে গেছেন।’

মিশেলের অভিযোগ, বর্ণবাদবিরোধী আন্দোলনকে যুক্তরাষ্ট্র সরকার এখনও উপহাসের পাত্র হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, আমরা হোয়াইট হাউজে কিছু নেতৃত্ব, সান্ত্বনা, বা স্থিরতার প্রতীক দেখতে চাই। কিত্নু আমরা এর পরিবর্তে দেখছি বিশৃঙ্খলা, বিভক্তি এবং চরমভাবে সমানানুভূতির অভাব। আমি পরিষ্কারভাবে বলছি ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য ভুল প্রেসিডেন্ট

মিশেল বলেন, গত চার বছর যেভাবে পার হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থার প্রকৃত রূপ কেমন তা এখনকার শিশুদেরকে বোঝানো কঠিন হয়ে যাবে। তিনি বলেন, ‘তারা (শিশুরা) দেখেছে আমাদের নেতারা শ্বেতাঙ্গ আধিপত্যের মশাল শক্ত হাতে ধরে রেখে অসহায় নাগরিকদেরকে দেশের শত্রু আখ্যা দিচ্ছে।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা