আন্তর্জাতিক

বাস উল্টে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী বাস উল্টে গিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। রোববার (৫ জুন) উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিজিপি অশোক কুমার।

আরও পড়ুন: হতাহতদের ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল বাসটি। এতে অন্তত ২৮ জন তীর্থযাত্রী ছিলেন। বাসটি উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ঘাটে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত, মোট ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে ডিজিপি অশোক কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতদের পরিচয় জানারও চেষ্টা চলছে।

আরও পড়ুন: সিলেটে টিলা ধসে নিহত ৪

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তায় ঘোষণা দেওয়া হয়েছে। এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এছাড়া ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামির সঙ্গে কথাও বলেছেন।

আরও পড়ুন: প্রযোজক সুযোগ বুঝে খারাপ প্রস্তাব দেন

এ সম্পর্কিত এক টুইট বার্তায় অমিত শাহ বলেন, ‘উত্তরাখণ্ডে তীর্থযাত্রী বহনকারী একটি বাস খাদে পড়ার ঘটনা ভীষণ দুঃখজনক। আমি মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামির সঙ্গে কথা বলেছি। আহতদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ সদস্যরা নিযুক্ত হয়েছেন। এরই মধ্যে আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে। কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে যাচ্ছে।

এদিকে, ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এক টুইট বার্তায় তিনি বলেন, প্রতি মুহূর্তে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, ‘লক্ষণ ভালো নয়’: জামায়াত আমির

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা