আন্তর্জাতিক

আজ থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ (১৭ জুলাই)। এ বছরও সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। বাইরের দেশ থেকে কেউ অনুমতি না পেলেও সৌদি আরবে থাকা ১৫০টি দেশের নাগরিকসহ ৬০ হাজার মানুষ এবারের হজে অংশ নিচ্ছেন।

চলমান করোনা মহামারির কারণে এ বছর প্রথমবারের মতো হজ সম্পাদনে মুসল্লিদের ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড। এই স্মার্ট কার্ডের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে হজে অংশগ্রহণকারীদের সব তথ্য জানা যাবে।

সৌদি আরবের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছাবেন এবারের হজে অনুমতি পাওয়া মুসল্লিরা। মিনার উদ্দেশ্যে রওনা হবেন তারা। রোববার (১৮ জুলাই) সারাদিন সেখানে কাটাবেন তারা। সোমবার (১৯ জুলাই) ফজরের নামাজের পর রওনা হবেন ১৪ কিলোমিটার দূরে অবস্থিত আরাফাতের ময়দানে। সেখানে অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত। আরাফার দিনটিকেই মূলত হজ বলা হয়।

এদিন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন, কাবার ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ৯টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে এটি। পরদিন মঙ্গলবার (২০ জুলাই) পশু কোরবানি করবেন হাজিরা।

হজের অনুমতি পাওয়া সবাই কোভিড-১৯ টিকার দুটি ডোজই নিয়েছেন। বড় ধরনের স্বাস্থ্য জটিলতা নেই, এমন ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিরাই এ বছর হজের অনুমতি পেয়েছেন।

হজ ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। পবিত্র মক্কায় হাজিদের বায়তুল্লাহ জিয়ারত, আরাফাতের ময়দানে অবস্থানসহ আনুষঙ্গিক আরও কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হজ পালিত হয়। বিত্তবান ও শারীরিক সামর্থ্যবান মুসলমানের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ এবং প্রতিবছর কোরবানি দেয়া ওয়াজিব।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা