আন্তর্জাতিক

সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় অন্তত সাত বেসামরিক নাগরিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মা’রিব প্রদেশে মাজযার এলাকার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে।

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ইসরায়েল-বিরোধী একটি সমাবেশের প্রস্তুতির সময় সাহারি গ্রামে হামলা চালায় সৌদি বিমান বাহিনী।

প্রতি বছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার কুদস দিবস পালিত হয়। এদিন ইরান-ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের সভা-সমাবেশ, সেমিনার অনুষ্ঠিত হয়ে থাকে।

কুদস দিবসের সমাবেশে অংশ নেয়ার জন্য জড়ো হওয়া লোকজনের ওপর হামলার নিন্দা জানিয়ে ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, এর মধ্য দিয়ে সৌদি আরব তার ইসরায়েলি চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

প্রায় ছয় বছর আগে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দমনের লক্ষ্যে এক ‘অসম’ যুদ্ধ শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এ লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ইয়েমেনের হাজার হাজার নিরীহ মানুষ, ঘরছাড়া হয়েছেন কয়েক লাখ। ধ্বংস হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো।

জাতিসংঘের মতে, বিশ্বে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে ইয়েমেনে। দেশটির ৮০ শতাংশ মানুষেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা