আন্তর্জাতিক

মুখে মাস্ক না থাকায় যা করলেন নারী, ভাইরাল ভিডিও

সাননিউজ ডেস্ক: ক্রমশ বেড়েই চলছে করোনা সংক্রমণের প্রভাব। একদিকে যেমন বাড়ছে সংক্রমণের সংখ্যা, তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিশ্বের প্রতিটি দেশই হিমশিম খাচ্ছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে। এ সময় মুখে মাস্ক পড়া অত্যাবশ্যক।

কিন্তু অনেকেই মাস্ক পড়াটা এখনও গুরুত্ব সহকারে নেয় না। করোনার ভয়ে নয়, কিছু মানুষ কেবল পুলিশের জরিমানার ভয়ে কিংবা কোথাও প্রবেশের অনুমতির জন্যেই মাস্ক ব্যবহার করেন। কাজ শেষ হয়ে গেলেই মাস্ক ছাড়ায় ঘুরে বেড়ান অবলীলায়।

এবার সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। মাস্ক পরার বদলে মুখে মাস্ক এঁকে সুপারমার্কেটে ঢুকে সমালোচনার মুখে পড়েছেন নেটমাধ্যমের প্রভাবশালী এক দম্পতি।

ওই দম্পতি ইন্দোনেশিয়া বালির বাসিন্দা। নেটমাধ্যমের পরিচিত মুখ তারা। সম্প্রতি তাদের ভিডিও ঘিরেই সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই দম্পতি বালির একটি সুপার মার্কেটে যান। তাদের মধ্যে নারীর মুখে কোনও মাস্ক ছিল না। ভদ্রলোক সার্জিক্যাল মাস্ক পরে ছিলেন। নারীর মুখে মাস্ক না থাকায় তাকে ভিতরে ঢোকার অনুমতি দেননি নিরাপত্তারক্ষী।

এর পর তারা নিজেদের গাড়িতে ফিরে আসেন এবং ঐ নারীর মুখে রং দিয়ে সার্জিক্যাল মাস্ক এঁকে নেন। ওই অবস্থাতেই তারা ফের সুপার মার্কেটের ভিতরে ঢুকে যান নিরাপত্তারক্ষীর চোখকে ফাঁকি দিয়েই।

পুরো ঘটনাটি ভিডিওতে ধরে রেখেছিলেন তারা। নেটমাধ্যমে সেটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সমালোচনার মুখে পড়তে হয় ঐ দম্পতিকে। তবে দু’জনেই পরে জানিয়েছেন, তারা নেহাত বিনোদনের জন্যই ভিডিওটি বানিয়েছিলেন। কারও ক্ষতি হোক তারাও চান না।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা