আন্তর্জাতিক

ইমরানের আরোগ্য কামনা করে মোদির টুইট

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা আক্রান্ত হওয়ায় তার আরোগ্য কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২০ মার্চ ) নরেন্দ্র মোদি টুইটার বার্তায় ইমরান খানের সুস্থতা কামনা করেন। খবর এনডিটিভির।

টুইট বার্তায় মোদি লিখেছেন, ‘আশা করছি প্রধানমন্ত্রী ইমরান খান কোভিড–১৯ থেকে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ বৃহস্পতিবার করোনার টিকা নিয়েছিলেন ৬৮ বছর বয়সী ইমরান খান। তার ২ দিন পরই শনিবার তার করোনা আক্রান্তের খবর মিলল।

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান টুইট করে ইমরান খানের করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী এখন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে প্রচারে ব্যস্ত সময় পার করছেন মোদি। শনিবার তিনি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সফরে গিয়ে নির্বাচনী জনসভায় অংশ নেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা