আন্তর্জাতিক

ইয়েমেনে সরকার-বিদ্রোহী সংঘর্ষে ৪০ হুতি বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। এ ছাড়া এ সংঘর্ষে ২ সেনা সদস্যও নিহত হয়েছেন।

রোববার( ১৭ জানুয়ারি) আল হুদায়হ প্রদেশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, ইয়েমেনের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, আল হুদায়হ প্রদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা হায়স ও আদ দুরায়হিমিতে সরকারি বাহিনীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল হুতি বিদ্রোহীরা। গোপন সূত্রে এ খবর পেয়ে হুতিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী।

এতেই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৫৫ হুতি বিদ্রোহী এবং ১০ সেনা সদস্যও গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় হুতিদের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। ২০১৪ সাল থেকে ইয়েমেন সহিংসতা ও অস্থিতিশীলতায় জড়িয়ে পড়েছে।

সেই বছর হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশের বেশির ভাগ অংশ দখল করেছিল। ইয়েমেন সরকারকে পুনর্বহাল করার লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে। হুতিদের সঙ্গে সরকারি বাহিনীর চলমান অস্থিরতায় দেশটির কয়েক লাখ লোক অনাহারের দ্বারপ্রান্তে। দেশটিতে বিশ্বের সবচেয়ে খারাপ মানবসৃষ্ট মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা