স্বাস্থ্য

করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

সান নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৬১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দেড়শো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৬৬ হাজার ২৬৫ জনে।

আরও পড়ুন: ঈদের ৫‌ জামা‌তের সময়সূচি

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫২ হাজার ৭৬৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১০ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ২৬৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ৫৩ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৩৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৯ হাজার ৮৫৪ জন মারা গেছেন।

আরও পড়ুন: লিবিয়া উপকূল থেকে ২২ মরদেহ উদ্ধার

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটি করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৮৫০ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৬৮০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৮২৯ জনের।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৮৫ জন এবং মারা গেছেন ২৯৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৬৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪৪ হাজার ৫৩০ জন মারা গেছেন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৭৮৬ জন এবং মারা গেছেন ৭২ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৯০ লাখ ৪৮ হাজার ৭৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৮ হাজার ৭৭০ জন মারা গেছেন। একইসময়ে কানাডায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ৩৮ জন।

আরও পড়ুন: এমপিওভুক্ত হলো ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৫৭৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৯ লাখ ৬৪ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ২২৩ জনের। একইসময়ে জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯০৬ জন এবং মারা গেছেন ১৬ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৫০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৪৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৩৯৮ জনের। একইসময়ে ইসরায়েলে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৪৯ জন এবং মারা গেছেন ৫৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ৪৪ জন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪২৮ জন এবং মারা গেছেন ২২ জন। চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৩২ জন এবং মারা গেছেন ১৮ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

যুবদলের পদবঞ্চিত নেতৃবৃন্দের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস শহীদ উদ্দীন চৌধুরী এনির!

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা