বিনোদন

করোনা পজিটিভ সেই ‘কপিলা’

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি।

এদিন রাতে রূপা গাঙ্গুলি তার ফেসবুকে লিখেছেন—‘সর্বশেষ আমারও কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দুঃখিত বন্ধুরা।’ যদিও গত ১৩ এপ্রিল রূপা বলেছিলেন, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ এসেছে। তবে ঠান্ডা জ্বর ও কফ রয়েছে।’

বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম ভারতের পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনায় আক্রান্ত। ভোটের আগে একাধিকবার এ রাজ্যে প্রচারে এসেছিলেন যোগী আদিত্যনাথ। তার সঙ্গে প্রচারে অংশ নিয়েছেন রূপা। আর তারপরই রূপা গাঙ্গুলি করোনায় আক্রান্ত হওয়ার খবর দিলেন।

অভিনয় ক‌্যারিয়ারে অসংখ‌্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন রূপা গাঙ্গুলি। তবে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় ‘কপিলা’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি। এ সিনেমায় কুবের-কপিলার কিছু সংলাপ এখনো মানুষের মুখে মুখে। কুবের চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের বরেণ‌্য অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।খোঁজ নিয়ে জানা যায়, এ অভিনেতা ভালো আছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা