বিনোদন

শিগগিরই জোভান-তিশার বিয়ে!

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার পরিচিত মুখ তানজিন তিশা। অভিনয় ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। তারই ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করলেন বিয়ের গল্পের নাটকে। নাম ‘আজ আমাদের বিয়ে’। এর গল্প লিখেছেন সাইফুর রহমান কাজল। নাজমুল রনির পরিচালনায় এতে তার বিপরীতে আছেন জোভান।

তানজিন তিশা বলেন, ‘দর্শকরা কমেডি ধাঁচের নাটকই বেশি পছন্দ করেন। তাদের কথা ভেবেই এই নাটকে অভিনয় করেছি। নাজমুল রনির পরিচালনায় “কাব্য বন্যা”, “পথ গেছে বেঁকে”, “লাভ রিআক্ট”সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছি। নাটকগুলোতে অভিনয় করে বেশ সাড়া পেয়েছি। আশা করি, এটিও দর্শকদের পছন্দ হবে।’

‘আজ আমাদের বিয়ে’ নাটকে জোভান-তিশার পাশাপাশি আরও অভিনয় করেছেন পীরজাদা হারুন, মুকিত জাকারিয়া, অনিক প্রমুখ।

নির্মাতা নাজমুল রনি জানান, খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এরপর এটি পাওয়া যাবে ইউটিউব চ্যানেলেও।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা