বিনোদন

এই পর্ন তারকার সঙ্গে সালমান খানের সম্পর্ক কি?

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। দুর্দান্ত অভিনয় দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন তিনি। শুধু ভারত নয়, সালমানের খ্যাতির বিস্তৃতি দুনিয়াজুড়ে। ‘দাবাং’ খ্যাত এই অভিনেতার ৫৫তম জন্মদিন ছিলো রোববার (২৭ ডিসেম্বর)।

ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছা এবং ভালোবাসায় দিনটি তার প্যানভিলা ফার্ম হাউসে উদযাপিত হয় । সেখানে ছিলো এক ঘরোয়া পার্টি।

করোনার কারণে এই দিন ভক্তদের মুম্বাইয়ের বাড়ির সামনে জড়ো হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দিয়েছিলেন সালমান। তাই ভক্তদের সঙ্গে এবারের শুভেচ্ছা বিনিময় হলো ভার্চুয়াল জগতেই।

তবে ভার্চুয়াল জগতেও সমালোচনার মুখে পড়লেন এই বলিউড সুপারস্টার। তার শুরু মার্কিন যুক্তরাষ্ট্রের পর্ন তারকা এবং পরিচালক কেন্দ্রা লাস্টকে নিয়ে।

সালমানের জন্মদিনে একটি টুইট বার্তা শেয়ার করেন লাস্ট। যেখানে সালমানের সঙ্গে তার একটি ছবি যোগ করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন সালমান খান। দিনটি যাক দারুণভাবে।’

৪২ বছর বয়সী এ পর্ন তারকার শুভেচ্ছার পরই সালমানকে নিয়ে অনেক ভক্তের মাঝে শুরু হয় বিতর্ক। ভিন্ন ধারার চলচ্চিত্রের এ অভিনেত্রীর সঙ্গে সালমান খানের পরিচয় নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। তবে এসব কিছু নিয়ে সালমান আছেন ‘স্পিকটি নট’ মুডে।

প্রসঙ্গত, চলতি বছর করোনার লকডাউন শেষে বেশ ব্যস্ত সময়ে ফিরে গেছেন সালমান খান। ‘রাধে’, ‘টাইগার ৩’সহ আরো বেশ কয়েকটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। শুধু তাই নয় বলিউড কিং খান শাহরুখের ‘পাঠান’ সিনেমাতেও একটি ছোট ক্যামিও চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা