অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ আইসিইউতে
বিনোদন

অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ আইসিইউতে

বিনোদন ডেস্ক : নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর বরাত দিয়ে মিনু হক বলেন, জিনাত গত ২২ ডিসেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট জিনাত বরকতুল্লাহর স্বামী নৃত্যশিল্পী মোহাম্মদ বরকত উল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তখন জিনাত করোনা ভাইরাস সংক্রমিত হলেও তিনি এখন এই ভাইরাসে আক্রান্ত নন বলে জানান মিনু হক।

শনিবার সন্ধ্যায় বিজরী বরকতুল্লাহ বলেন, আম্মার অবস্থা একটু ক্রিটিক্যাল। গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। এখন লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা