বিয়ের দু’দিন পরই প্রেমিকের সঙ্গে গওহর
বিনোদন

বিয়ের দু’দিন পরই প্রেমিকের সঙ্গে গওহর

বিনোদন ডেস্ক : জেইদ দরবারের সঙ্গে গত ২৫ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন গওহর খান। এরপর গত ২৭ ডিসেম্বর লখনৌর উদ্দেশ্যে রওনা দেন টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী।

চমকপ্রদ তথ্য হলো- বিয়ের দু’দিন পরই সাবেক প্রেমিক কুশল টেন্ডনের সঙ্গে দেখা হয় গওহর খানের। গওহর যে বিমানে করে লখনৌ যাচ্ছিলেন সেই একই বিমানে ছিলেন কুশলও।

বিমানে একটি ভিডিও করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করেছেন কুশল টেন্ডন। যেখানে কুশল জানান, “আমি আমার গন্তব্যে যাচ্ছিলাম এবং পথেই আমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলো। ক’দিন আগেই তার বিয়ে হয়েছে। তিনি আমার বিপরীত পাশেই বসে আছেন। তাকে দেখতে দারুণ লাগছে।”

জেইদ দরবারের আগে টেলিভিশন তারকা কুশল টেন্ডনের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন গওহর খান। কিন্তু হঠাৎ করেই পাট চুকে যায় তাদের সম্পর্কের। তবে কি কারণ ছিলো সেটি কখনও প্রকাশ্যে আনেননি তারা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা