ছবি: সংগৃহীত
বিনোদন

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

বিনোদন ডেস্ক

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। সোহেল খানের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবে যোগ দেন বলিউড অভিনেতা সালমান খান। ব্যস্ত শুটিংয়ের মধ্যেও সময় বের করে গণপতি বাপ্পার বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।

অনুষ্ঠানে গণপতি বাপ্পার সামনে দাঁড়িয়ে আরতি করতে দেখা যায় সালমানকে। তবে আরতি শুরুর সময় সামান্য ভুল করলে বোন অর্পিতা খান তাকে বিষয়টি মনে করিয়ে দেন। এরপর নিয়ম মেনে আবারও আরতি করেন সালমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সোহেল খানের বাড়িতে গণপতি বাপ্পার বিসর্জন অনুষ্ঠিত হয়। এ সময় পুরো খান পরিবারকে একসঙ্গে দেখা যায়। সালমান ছাড়াও উপস্থিত ছিলেন তার মা সালমা খান, সৎমা হেলেন খান এবং দুই বোন আলভিরা খান ও অর্পিতা খান। পরিবারের ছোট সদস্যরাও এ উৎসবে অংশ নেন।

সোহেল খানের দুই ছেলেকেও গণপতি বাপ্পার বিসর্জনের আয়োজনে অংশ নিতে দেখা যায়। আরহান খান তার চাচা আরবাজ খানের সঙ্গে বিসর্জনে অংশ নেন।

এদিকে অনুষ্ঠানে সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইউলিয়া ভান্তুরকেও দেখা যায়। অফ-হোয়াইট শাড়িতে উপস্থিত ইউলিয়াও গণপতি বাপ্পার আরতি করেন এবং আশীর্বাদ নেন। তার উপস্থিতি ও আরতি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়।

গণেশ মহোৎসব খান পরিবারের কাছে নতুন কিছু নয়। প্রতি বছরই পরিবারের সদস্যরা আয়োজন করে গণপতি পূজায় অংশ নেন। তবে এবার অর্পিতা খানের পরিবর্তে সোহেল খান নিজের বাড়িতে গণপতি বাপ্পাকে নিয়ে আসেন। সেই উপলক্ষেই পরিবারের সদস্যদের একসঙ্গে দেখা যায়।

সালমান খানের কাছেও গণপতি উৎসব বরাবরই বিশেষ। প্রতি বছর পরিবার কিংবা বন্ধুদের বাড়ির গণেশ পূজায় তাকে অংশ নিতে দেখা যায়। সম্প্রতি আম্বানি পরিবারের গণেশ পূজাতেও উপস্থিত ছিলেন তিনি। এবারও পরিবারের সঙ্গে উৎসবে যোগ দিয়ে গণপতি বাপ্পাকে বিদায় জানান অভিনেতা।

কাজের ব্যস্ততার দিক থেকে বর্তমানে নতুন সিনেমা ‘এসভিসি ৬৩’-এর শুটিং করছেন সালমান খান। মুম্বাইয়ে সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্যের জন্য তৈরি হয়েছে বিশাল সেট। নয়নতারা, রাহুল দেবসহ অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে সেখানে শুটিং করছেন তিনি। অ্যাকশননির্ভর সিনেমাটিতে সালমানের নতুন লুক ও অভিনয় দেখতে অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

এর পাশাপাশি সপ্তাহে একদিন ‘বিগ বস ২০’-এর শুটিংয়ের জন্যও সময় দিচ্ছেন অভিনেতা। ‘উইকেন্ড কা ওয়ার’-এর দুটি পর্ব এবার একই দিনে শুট করছেন তিনি।

এদিকে ‘মাতৃভূমি’ সিনেমা নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। সিনেমাটি এখনো কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের (সিবিএফসি) সার্টিফিকেশনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। বোর্ড এখনো সিনেমাটি দেখেনি এবং সার্টিফিকেট না পাওয়ায় এর মুক্তিও পিছিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা