বিনোদন

হার না মানা নারী ও এক সাংবাদিকের গল্প

বিনোদন ডেস্ক

দুই বছর ধরে একের পর এক মুক্তির দিনক্ষণ ঘোষণায় এসেছে ‘নন্দিনী’ সিনেমার। পরবর্তী সময়ে নানা জটিলতায় শেষ পর্যন্ত মুক্তি পায়নি সিনেমাটি। এবার সেই ‘নন্দিনী’ আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি দিতে চান পরিচালক সোয়াইবুর রহমান রাসেল। সেভাবেই এখন সব পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন। আগামীকাল প্রচারণায় প্রকাশ্যে আসছে সিনেমাটির ট্রেলার।

সোয়াইবুর রহমান বলেন, ‘এখন সিনেমাটি রিলিজ করা দরকার। ফাইনালি গত বছর ২ আগস্টকে টার্গেট করে এগিয়েছিলাম, পরে তো আর কোনো কিছুই সম্ভব হয়নি। এখন আর বসে না থেকে আগামী মাসকেই বেছে নিচ্ছি। সিচুয়েশন কেমন হবে, সেটা এখনো বুঝতে পারছি না। তবে আমরা আশা করছি ভালো একটা সময় হয়ে আসবে সেপ্টেম্বর। সেভাবেই আমরা পোস্টার, ব্যানার সব রেডি করছি।’

গত বছর জুলাইতে অফিশিয়াল পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, আগস্ট মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাবে। সেভাবেই এগিয়ে চলে প্রচার–প্রচারণা। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন ও গণ-অভ্যুত্থানে সিনেমাটির মুক্তি আবার পিছিয়ে যায়। হার না মানা এক তরুণীর সংগ্রাম নিয়েই এই সিনেমা। এই তরুণীকে তিনটি রূপে দেখা যাবে। নামভূমিকায় অভিনয় করেছেন নাজিরা মৌ। সিনেমায় সাংবাদিক পলাশ চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত।

২০১৯ সালে সিনেমাটির শুটিং হয়। সেই সময়ে বেশ কয়েকবার শুটিং হয়েও শিডিউলসহ বেশ কিছু জটিলতায় শুটিং বন্ধ হয়ে যায়। পরে শুরু হয় করোনা। এর মধ্যেই সিনেমাটির বাকি কাজ শেষ হয়। তারপর সিনেমাটির পোস্টের কাজ শেষ করে মুক্তির প্রক্রিয়ায় এগোতে থাকেন পরিচালক। তিনি জানান, দুই বছর আগে সিনেমাটি সেন্সর পেলেও পরবর্তী সময়ে নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির কারণে মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে যান। পরে চলে আসে দুই ঈদ। পরিচালক জানালেন, ভালো একটি সময়ের অপেক্ষায় ছিলেন।

‘নন্দিনী’ ছবিটি বাংলাদেশি লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। তামজীদ রহমান এ ছবির চিত্রনাট্য করেছেন। আর ছবিটি প্রযোজনা করছে নয়নতারা লিমিটেড। ‘নন্দিনী’তে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহরসহ অনেকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা