শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)
শিক্ষা

শাবিপ্রবি শিক্ষকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আত্মহত্যা করেছেন।

তিনি ভার্জিনিয়ার টেক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ভার্জিনিয়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

মাহফুজুর রহমান শাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন এর কারণ জানা যায়নি।

জানা যায়, দুই মাস আগে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটি নিয়ে ভার্জিনিয়ায় পিএইচডি করতে যান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। তিনি অবিবাহিত ছিলেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা