সংগৃহীত ছবি
শিক্ষা

শিক্ষার্থী-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নিয়েছে ছাত্রলীগ। এ সময় ২পক্ষের মধ্যে থেমে থেমে চলেছ ইট-পাটকেল নিক্ষেপ । কিন্তু এখন পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের বিক্ষোভ

সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার থেকে এই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার দিকে ছাত্রলীগের ১ দল নেতাকর্মী ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এর পরে আন্দোলনকারী শিক্ষার্থীরাও তাদের দিকে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এরপর মুহূর্তেই ওই এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।

এরপর ১ পর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় একাত্তর হলে অবস্থান নেয় এবং হলের গেটে তালা লাগিয়ে ভেতর থেকে ইট ছুড়তে থাকেন। এ সময় শিক্ষার্থীরাও হলের দেয়ালের ওপর দিয়ে পাল্টা ইট ছুড়তে থাকেন। এর পরে শিক্ষার্থীরা হল গেটে হামলা চালায় ও লোহার গেটে ধাক্কা দিতে থাকেন।

আরও পড়ুন: সড়কে শিক্ষার্থীরা, যানচলাচল বন্ধ

অপরদিকে ছাত্রলীগের আরেকটি দলকে হেলমেট পরে বিজয় একাত্তর হলের গেটের কাছাকাছি অবস্থান করতে দেখা যায়।

এছাড়াও সরকারি চাকরিতে ‘মুক্তিযোদ্ধা কোটা’ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের দাবিতে ২য় দিনের মতো আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা