সংগৃহীত ছবি
শিক্ষা

রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের ১ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শুরু করেছে কোটা আন্দোলনকারি শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শিক্ষার্থীদের মিছিলটি শুরু হয়। এই বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য-শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার কথা রয়েছে।

আরও পড়ুন: সড়কে শিক্ষার্থীরা, যানচলাচল বন্ধ

এদিকে বিক্ষোভ মিছিলে ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাবি অধিভুক্ত ৭ কলেজও যোগ দিয়েছে। এ সময় শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এরপর বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আন্দেলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জানান, আমাদের যৌক্তিক দাবিকে দমাতে রোববার রাতে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। এরই প্রতিবাদে আজ সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। এ সময় আমাদের দাবি, সাকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার করেই আমরা রাজপথ থেকে সরে যাবো। আমরা এখানে কোন আন্দোলন করতে আসিনি, আমরা শুধু পড়ালেখা করতে এসেছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা