ছবি: সংগৃহীত
অপরাধ

গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুরে চলন্ত কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগীতায় ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় এ আগুন নেভানো হয়।

আরও পড়ুন: ট্রাক-কাভার্ড ভ‍্যানে চাপা পড়ে নিহত ১

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের বড়পুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাজীপুরের কাপাসিয়া-কালীগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান কালীগঞ্জে যাওয়ার পথে বড়পুশিয়া এলাকায় পৌঁছালে সেখানে ৬/৭ জন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: ৮ বিভাগে বৃষ্টির আভাস

কাভার্ডভ্যানের চালক মো. সুমন জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে খালি কাভার্ডভ্যান নিয়ে ঘোড়াশালের প্রাণ কারখানায় যাওয়ার সময় বড়পুশিয়া এলাকায় ৩ টি মোটরসাইকেলে ৬ জন দুর্বৃত্ত এসে গাছের গুঁড়ি দিয়ে রাস্তা বন্ধ করে ইট দিয়ে সামনের গ্লাস ভেঙে ফেলে ও পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে পশ্চিম দিকে চলে যায়।

কাপাসিয়া থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আজিজুর রহমান বলেন, এলাকাবাসী, পুলিশ ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নেভানো হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট

বাংলা চলচ্চিত্রের দর্শকদের হৃদয়ে আজও উজ্জ্বল এক নাম সালমান শাহ। ক্যালেন্ডারের...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা