রোহিঙ্গা ক্যাম্প/ফাইল ছবি
অপরাধ

টেকনাফে ৫ রোহিঙ্গা অপহৃত

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী ক্যাম্প থেকে দুই কিশোরসহ পাঁচ রোহিঙ্গাকে অপহরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২জুন) রাত ৮টার দিকে আলীখালী ২৫ নম্বর ক্যাম্পের ডি/২০ ব্লকে ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ওই ক্যাম্পের মাঝি নুরুল আমিন জানান, শুক্রবার রাত ৮টার দিকে ডি/২০ ব্লকের রহিম উল্লাহর দোকানের সামনে থেকে ৫ রোহিঙ্গাকে অপহরণ করে ১২ থেকে ১৫ অস্ত্রধারী। এসময় অপহরণকারীদের প্রত্যেকের মুখে মুখোশ ছিল।

অপহৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প-২৫, ব্লক ডি/২২ এর বাসিন্দা নুর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২), একই ক্যাম্পের সামসু আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৬), মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের বিষয়ে কোনো সংবাদ পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ অধিনায়ক পুলিশ সুপার জামাল পাশা বলেন, ‘আলীখালী ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গাকে অপহরণের বিষয়টিতে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, গত আট মাসে টেকনাফে ৬৫ জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছেন। এদের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিরা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা