ছুরিকাঘাতে যুবক আহত 
অপরাধ

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক আহত 

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কদমতলী থানাধীন পূর্ব ধোলাইপাড় বাজার এলাকায় ছুরিকাঘাতে মোঃ টিপু (২২) নামের এক যুবক আহত হয়েছেন। রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আদাখোলা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে টিপু। বর্তমান দোলাইপার কবর স্থান গলিতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।

আহত অবস্থায় টিপুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এরপর সেখান থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।

হাসপাতালে নিয়ে আসা আহতের স্ত্রী সিমলা আক্তার জানান, সকাল দশটার দিকে সাত-আট জন মিলে টিপুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

সিমলা আক্তারের অভিযোগ, স্থানীয় মাদক ব্যবসায়ী চায়না বাবুল, শাহাবুদ্দিন টিপুকে দিয়ে মাদক বিক্রি করাতে চায়। সে রাজি না হওয়ায় রাস্তায় পেয়ে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে আহত যুবক জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

অগণতান্ত্রিক ধারার গণতন্ত্র

একটি প্রশ্ন মনে প্রায়শই জাগে, বাঙালি বা বাংলাদেশি...

হামে শিশুমৃত্যু থামছেই না

দেশে হাম ও উপসর্গে শিশুমৃত্যু থামছেই না। পরিস্থিতি...

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তার...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক...

অভিযোগপত্র জমা, শুনানি ১ জুন

ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা