ইভানা ও তার স্বামী
অপরাধ
ইভানার মৃত্যু

অবশেষে মামলা নিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক: অবশেষে ইভানা লায়লা চৌধুরীকে (৩২) আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগটি মামলা হিসেবে নিয়েছে পুলিশ। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন ইভানার বাবা আমানুল্লাহ চৌধুরী। এর আগের দিন মামলা করতে গেলে পুলিশ তাকে ফিরিয়ে দিয়েছিল।

শাহবাগের পরীবাগে গত ১৫ সেপ্টেম্বর শ্বশুরবাড়ি থেকে ইভানার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঢাকার স্কলাসটিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলর ছিলেন।

ইভানার বোন ফারহানা চৌধুরী বলেন, গতকালও আব্বা থানায় গিয়েছিলেন। কিন্তু পুলিশ মামলা নেয়নি। থানা থেকেই আজ ডাকা হয়েছিল, আজ (শনিবার) রাতে তারা মামলা নিয়েছে।

তিনি বলেন, গতকাল (শুক্রবার) সন্ধ্যার পর আব্বা থানায় দুই ঘণ্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু তখন পুলিশ মামলা নেয়নি। তাই আমরা আদালতে মামলার প্রস্তুতি নিয়েছিলাম।

আসামিরা হলেন- ইভানার স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান এবং ইভানার এক চিকিৎসক। মামলার বর্ণনায় রয়েছে, আবদুল্লাহ মাহমুদ হাসান অন্য সম্পর্কে জড়ানোয় আত্মহত্যা ঘটনা ঘটেছে। পাশাপাশি এই আত্মহত্যায় প্ররোচিত করে এমন ওষুধ দেওয়ায় চিকিৎসককে আসামি করা হয়েছে।

মামলার বর্ণনায় আরও বলা হয়, ওই চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী ষড়যন্ত্রমূলকভাবে ইভানাকে গত এক বছর ঘুমের ওষুধ খাওয়ানো হচ্ছিল। ইভানা তার বন্ধুদের জানান, প্রেমিকার সঙ্গে কথা বলার জন্য তার স্বামী রুম্মান তাকে ঘুমের ওষুধ খাওয়াতেন।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, মামলা নেওয়া হয়েছে। মামলার তদন্ত করা হবে।

একদিন পর কেন মামলা নেওয়া হলো এ প্রশ্নে তিনি বলেন, কিছু ব্যাপারে অস্পষ্টতা থাকায় তখন মামলা নেওয়া হয়নি। এখন সেগুলো কেটে যাওয়ায় মামলা নেওয়া হয়েছে।

ইভানার পরিবার বলছে, ইভানা ও তার স্বামীর মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়ে আলোচনার জন্য ১৫ সেপ্টেম্বর ইভানার শ্বশুরবাড়ি থেকে ইভানার বাবাকে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে তিনি মেয়ের মরদেহ পান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা