অপরাধ

আদাবরে ‘কবজি কাটা’ গ্রুপের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আদাবরে বিকাশ এজেন্টের একটি দোকানে ভয়াবহ ছিনতাই ও হামলার ঘটনার পর সক্রিয় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপরাধী চক্র ‘কবজি কাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আবু সাঈদ, রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তসির (৩০) এবং মো. তরিকুল ইসলাম (২৫)।

র‍্যাব জানায়, মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (১৭ জুন) সকালে র‍্যাব-২ এর সিপিএসসি’র অতিরিক্ত পুলিশ সুপার মুহতামিম হাসান বিষয়টি নিশ্চিত করেন।

দোকানে ঢুকে কুপিয়ে টাকা লুট

এর আগে আদাবরের একটি বিকাশ এজেন্ট দোকানে ঢুকে ব্যবসায়ী শফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তারা নগদ প্রায় তিন লাখ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

আহত শফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকান খোলার কিছুক্ষণের মধ্যেই ৪ থেকে ৫ জন অস্ত্রধারী ব্যক্তি দোকানে প্রবেশ করে। মুহূর্তের মধ্যে তারা হামলা চালিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

পুলিশের ওপর হামলার অভিযোগও

ঘটনার পর মঙ্গলবার বিকেলে অভিযুক্তদের ধরতে আদাবর থানা পুলিশ মোহাম্মদপুরের তুরাগ হাউজিং এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। এতে টানা আমির ও চোরা রুবেল গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয় এবং একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

অভিযান অব্যাহত

র‍্যাব ও পুলিশ জানায়, সংঘবদ্ধ এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিবিড় নজরদারি চালাচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা