জাতীয়

আদাবরে সংঘর্ষ: পুলিশ আহত, ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আদাবরে ভয়ংকর ‘কব্জি কাটা’ ছিনতাই চক্রের আস্তানায় পুলিশের অভিযান চলাকালে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধারালো চাপাতির কোপে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং উপপরিদর্শক (এসআই) তরুণ আহত হন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে তুরাগ হাউজিং এলাকার ডেল্টা গার্মেন্টস সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ‘কব্জি কাটা’ চক্রের সদস্যরা আকস্মিকভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে ছিনতাই চক্রের সদস্য আমির (ওরফে কানা আমির) গুলিবিদ্ধ হন।

অভিযানে মোট চারজনকে আটক করা হয়। তারা হলেন— কানা আমির (গুলিবিদ্ধ), চোরা রুবেল, আরিফ হোসেন জয় এবং আবুল কাসেম। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, আদাবরে বিকাশ এজেন্টের দোকানে হামলা ও ছিনতাইয়ের ঘটনার পর গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আকস্মিকভাবে হামলা করে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড গুলি চালায়। আহত দুইজনসহ আটক চারজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘কব্জি কাটা আনোয়ার গ্রুপ’ নামে পরিচিত এই ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা