জাতীয়

ঢাকায় পানির চাহিদা ৩২৫ কোটি লিটার, সংকটে সরবরাহ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরীতে বিশুদ্ধ পানির চাহিদা ক্রমাগত বাড়ছে, যা বর্তমানে দৈনিক প্রায় ৩২০ থেকে ৩২৫ কোটি লিটারে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মিলিত এই বিশাল পানির চাহিদার বিপরীতে ঢাকা ওয়াসার দৈনিক উৎপাদন সক্ষমতা রয়েছে প্রায় ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে একটি ঘাটতি বিদ্যমান, যা মৌসুমভেদে আরও পরিবর্তিত হয়।

মন্ত্রী আরও বলেন, গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির ব্যবহার স্বাভাবিকভাবেই ওঠানামা করে, তবে নগরীর বিশাল জনসংখ্যার কারণে সার্বিক চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, ঢাকা ওয়াসা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পানি পরিশোধন করে থাকে। এতে Poly Aluminium Chloride (PAC), অ্যালাম সালফেট এবং ক্লোরিনেশন পদ্ধতি ব্যবহার করা হয়। পরিশোধনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশনা অনুসরণ করে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পানির গুণগত মান নিশ্চিত করা হয়।

ঢাকা ওয়াসার নিজস্ব ল্যাবরেটরিতে প্রতিদিন পানির মান যাচাই করা হয়। নগরীর বিভিন্ন এলাকা থেকে দৈনিক ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে বিভিন্ন মানদণ্ডে পরীক্ষা করা হয় বলে জানান তিনি।

সরকারি কর্মকর্তারা বলছেন, দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির কারণে ভবিষ্যতে পানির চাহিদা আরও বাড়তে পারে। এ কারণে সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও নতুন উৎস অনুসন্ধানে কাজ চলছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা