জাতীয়

আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

নিজস্ব প্রতিনিধি

আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্তি বাধ্যতামূলক করেছে সরকার। নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে যানবাহন পরিচালনার সময় জিপিএস চালু রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

গত ১১ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দীনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত করতে হবে এবং যানবাহন পরিচালনার সময় তা বাধ্যতামূলকভাবে চালু রাখতে হবে।

এ ছাড়া গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়নের সময় সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর বিধি ৫৫–এ বর্ণিত বিষয়গুলো পরীক্ষার পাশাপাশি জিপিএস সংযুক্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত হয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা