ছাকিবুল ইসলাম
অপরাধ

প্রতারণা মামলায় ব্লু স্কাই সিইও কারাগারে, কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ব্লু স্কাই গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছাকিবুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম আদালত) মো. আশরাফুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

মামলার বাদী পৌর এলাকার জয়নগর-মীরাপাড়ার আশরাফুল ইসলাম অভিযোগ করেন, বিনিয়োগের নামে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১ কোটি ৪৫ লাখ টাকা গ্রহণ করেন ছাকিবুল ইসলাম। পরে টাকা ফেরত না দিয়ে আত্মগোপন করেন তিনি।

আইনজীবীদের দাবি, ছাকিবুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় আরও কয়েকটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, ছাকিবুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক ভুক্তভোগী অভিযোগ নিয়ে আসছেন। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা