গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
অপরাধ

গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ:
শহরের মানিকদাহ পৌর শ্মশানের পাশের একটি খাল থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, দুপুরে খালে ওই নারীর গলিত মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তবে ওই নারীর পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা