ভাইস চেয়ারম্যানের মুক্তি দাবিতে তালায় সমাবেশ (ইনসেটে) ভাইস চেয়ারম্যান মশিয়ার
সারাদেশ

ভাইস চেয়ারম্যানের মুক্তি দাবিতে তালায় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

তালা (সাতক্ষীরা): হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।

গত ১৭ আগস্ট রাতে সদর ইউনিয়নের জিয়ালা নলতা এলাকায় সরদার মশিয়ার রহমানের চিংড়িঘের থেকে মাছ চুরির অপবাদ দিয়ে বৃদ্ধ লুৎফর নিকারিকে পিটিয়ে হত্যার অভিযোগে তাকে প্রধান আসামি করে হত্যা মামলাটি হয়। পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে তালাবাসীর ব্যানারে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন বিশ্বাস। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সৈয়দ ইদ্রিস, মোড়ল সিরাজুল ইসলাম, মো. আব্দুল বারী, মো. আফজাল হোসেন, ইউপি সদস্য মীর শামছুজ্জোহা আকবর কল্লোল, মো. আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য শেখ আক্কাজ আলী, যুবলীগ নেতা আতাউর রহমান, মো. আবু সাঈদ মিঠু, মিজানুর রহমান মোড়ল, ছাত্রলীগের সাবেক নেতা শিমুল মোড়ল, শাওন মোল্যা, ফারদীন রহমান দীপ, সাইদুর রহমান, সুকেশ দাশ প্রমুখ।

সর্বস্তরের সহস্রাধিক মানুষের সমাবেশে বক্তারা সরদার মশিয়ার রহমানের বিরুদ্ধে করা মামলাটি ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেন। মামলা প্রত্যাহার ও অনতিবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবী জানান। একই সঙ্গে ‘ষড়যন্ত্রকারীদের’ খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা